1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নিয়োগ দিচ্ছে কমিউনিটি ব্যাংক, স্নাতক পাসেই আবেদনের সুযোগ ক্রিকেটে নতুন ফরম্যাট, একই দলে খেলবেন ছেলে-মেয়ে ক্রিকেটাররা ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’, সামাজিক মাধ্যমে ভিন্ন প্রতিক্রিয়া রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ খুলনায় ট্রেনের ধাক্কায় দুই পথচারী নিহত রাজপথে নতুন নাটক শুরু করেছে বিরোধী দল: রিজভী ১৪ বলে ফিফটি, ৪৯ বলে সেঞ্চুরি, ফ্রেজার-ম্যাকগার্কের আরেকটি রেকর্ড গ্যালারিতে মুসলিমবিদ্বেষী স্লোগান, শাস্তি পেল স্প্যানিশ ফুটবল ফেডারেশন

১৪ বলে ফিফটি, ৪৯ বলে সেঞ্চুরি, ফ্রেজার-ম্যাকগার্কের আরেকটি রেকর্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

তিন বছর আগে ২৯ বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়া ব্যাটসম্যান এবার ফিফটির রেকর্ডে নিজেকেই ছাড়িয়ে গড়লেন নতুন কীর্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

প্রথম বলে সিঙ্গল নিলেন জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, রান পেলেন না পরেরটিতে। পরের দুই বলে মারলেন ছক্কা ও চার। সেই যে শুরু হলো, পরের সময়টায় স্রেফ তাণ্ডব বয়ে গেল প্রতিপক্ষ বোলারদের ওপর। দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান পৌঁছে গেলেন সেঞ্চুরিতে।

অস্ট্রেলিয়ার ৫০ ওভারের ম্যাচের টুর্নামেন্ট ওয়ানডে কাপে শনিবার কুইন্সল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী ইনিংসটি খেলেন সাউথ অস্ট্রেলিয়ার ফ্রেজার-ম্যাকগার্ক।

অ্যাডিলেইডের কারেন রোল্টন ওভালে তার ইনিংস অবশ্য শেষ হতে পারত ১১ রানেই। কিন্তু টম স্ট্রেকারের বলে এক্সট্রা কাভার সীমানায় তার ক্যাচ ছাড়েন জ্যাক ক্লেটন। জীবন পেয়ে পরের দুই বলে চার ও ছক্কা মারেন ২৪ বছর বয়সী ব্যাটসম্যান।

পাঁচটি ছক্কা ও চারটি চারে তিনি পঞ্চাশে পৌঁছে যান ১৪ বলে। অস্ট্রেলিয়ার ওয়ানডে কাপে সবচেয়ে কম বলে ফিফটির রেকর্ড এটি। এখানে তিনি ছাড়িয়ে গেছেন নিজেকেই। আগের রেকর্ডটি ছিল ১৮ বলে। ২০২৩ সালে রেকর্ডটি গড়েছিলেন তিনি গ্লেন ম্যাক্সওয়েলের ১৯ বলের ফিফটিকে ছাড়িয়ে।

শুধু ওয়ানডে কাপেই নয়, অস্ট্রেলিয়ান কোনো ব্যাটসম্যানের ‘লিস্ট এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির কীর্তিও এটিই।

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ডটি বৈভাব সুরিয়াভানশির। গত জুনে ভারতের ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের কিপক্ষে ২৯ বলে ৯৪ রানের ইনিংসের পথে ১১ বলে ফিফটি করেন ভারতের বিস্ময়-বালক।

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ডটি ফ্রেজার-ম্যাকগার্কেরই। ২০২৩ সালে সাউথ অস্ট্রেলিয়ার হয়েই তাসমানিয়ার বিপক্ষে ২৯ বলে শতরানে পা রেখে রেকর্ডটি গড়েন তিনি। এবার ১৪ বলে ফিফটির পর নিজের আরেকটি রেকর্ড ভেঙে দেওয়ার হাতছানি তার সামনে ছিল।

এক পর্যায়ে ২১ বলে ৭৪ রান ছিল তার। তবে এরপর তার রানের গতি কমে যায় মিচেল সোয়েপসনের লেগ স্পিন আর হেইডেন কারের ইয়র্কারের স্রোতে। অবিশ্বাস্যভাবে, টানা ২০ বলে পাননি বাউন্ডারি।

পরে টম হুইটনির বলে টানা দুটি ছক্কা মেরে আবার জেগে ওঠেন এবং ইনিংস এগিয়ে নিয়ে সেঞ্চুরি করেন ৪৯ বলে। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার দ্বিতীয় শতরান এটি।

শেষ পর্যন্ত তার ইনিংস থামে ২১তম ওভারে। বাঁহাতি পেসার হেইডেন কারের বলে হাঁটু গেড়ে স্লগ করার চেষ্টায় এলবিডব্লিউ হয়ে যান তিনি। নামের পাশে তখন ১০ চার ও ৯ ছক্কায় ৬৩ বলে ১২২ রান।

ফ্রেজার-ম্যাকগার্কের সেঞ্চুরি ছাড়াও ১০৩ বলে ১০৬ করেন অধিনায়ক ন্যাথান ম্যাকসুয়েনি, জেইক লিমান করেন ৪৬ বলে অপরাজিত ৫৮। ৫০ ওভারে ৩৯৭ রান তোলে সাউথ অস্ট্রেলিয়া।

অর্থের বন্দোবস্ত না বদলালে বদলাবে না রাজনীতির বন্দোবস্ত

মবের জোশ এখন ডিজিটাল, বিচারের সংস্কৃতি কোন যুগে?

শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু, মানসিক স্বাস্থ্য ও আমাদের দায়বদ্ধতা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ