1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বাগেরহাটে মধ্যরাতে নারী চিকিৎসককে হেনস্তার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে হাতহীন শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন সিলেটে কিশোরীকে ধর্ষণ মামলায় যুবকের প্রাণদণ্ড আন্তর্জাতিক ক্রিকেটে না খেলেই ইসিবির কেন্দ্রীয় চুক্তিতে ক্রকোম্ব নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন আইএমএফ ও বিশ্ব ব্যাংকের শর্ত ধাপে ধাপে পূরণ করতে চায় সরকার লিটনের সেঞ্চুরি ও রেকর্ডের পর জয়ের আশা নিয়ে শেষ দিনে বাংলাদেশ মক্কা-মদিনার নিরাপত্তায় সহযোগিতা করতে প্রস্তুত বাংলাদেশ: শামা ওবায়েদ ঢাকা উদ্যানে পাওয়া সেই ভ্যানিটি ব্যাগে মিলল ৯ হাতবোমা

জ্বালানির দাম বাড়ানোয় রোববার সারাদেশে ১৮ দলের হরতাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৩
  • ২৫৮ Time View

আগামী ৬ জানুয়ারি রোববার দেশব্যাপী হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সকাল-সন্ধ্যা এই হরতালের ডাক দিয়েছে জোট।

শুক্রবার বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে সরকার জ্বালানি তেলের দাম লিটার প্রতি সর্বোচ্চ ৭ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয়। রাত ১২টার পর থেকেই নতুন দর কার্যকর করা হয়। নতুন দর অনুযায়ী অকটেন ও পেট্রোল লিটারে ৫ টাকা করে বেড়ে যথাক্রমে ৯৯ ও ৯৬ টাকায় এবং ডিজেল ও কেরোসিন লিটারে ৭টাকা করে বেড়ে ৬৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এর আগেই গত ২৬ ডিসেম্বরের পথসভা কর্মসূচি থেকে ঘোষণা দিয়েছিলেন সরকার জ্বালানি তেলের দাম বাড়ালে হরতাল কর্মসূচি দেওয়া হবে।

তারই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে ঘোষণা আসার পর দলের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক ডাকেন খালেদা জিয়া। রাতেই সিদ্ধান্ত হয় রোববার দেশব্যাপী হরতাল দেওয়ার। তবে জানানো হয়, জোটের নেতাদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

শুক্রবার সকালে বৈঠকটি করার পর বিএনপি’র সমন্বয়কারী ও মুখপাত্র এবং স্থায়ী কমিটির সসদ্য তরিকুল ইসলাম হরতাল কর্মসূচির ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ