1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিপুল প্রতিরক্ষা ব্যয় করেও কেন হুতিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি আরব অর্থপাচার ও নিষেধাজ্ঞা লঙ্ঘনে ব্যাংক অব আমেরিকাকে ১২১ কোটি ডলার জরিমানা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর বিনিময়ে বাড়তি সহায়তার আশা অর্থমন্ত্রীর ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে জাতীয় নির্বাচনের তিনগুণ ‘ফোর্স’ থাকবে: ইসি সানাউল্লাহ কবে বিয়ে করবেন, জানালেন অভিনেত্রী সুমাইয়া হিমি | Boishakhi Online মৌসুমে ৯ বিলিয়ন পাউন্ড আয়ের পরও আর্থিক শঙ্কায় ইংলিশ ফুটবল চট্টগ্রাম কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন খাবার পরীক্ষার ‘ভ্রাম্যমাণ পরীক্ষাগার’ দেখলেন প্রধানমন্ত্রী রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নীলফামারী, শ্রেষ্ঠ পুলিশ সুপার ফরহাদ হোসেন ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ১১, ‘কিশোর গ্যাং’ সন্দেহে আটক ৭৬

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে ১৯৮টি ইয়াবাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। একই সঙ্গে ‘কিশোর গ্যাং’বিরোধী বিশেষ অভিযানে ৭৬ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার জেলার বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও আটক করা হয় বলে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান।

বুধবার সকালে তার কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো তথ্য অনুযায়ী, চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ১৭টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে।

এ ছাড়া কিশোর গ্যাং সন্দেহে ১৫ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১২ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাইমচর থানা পুলিশ দুইটি ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া কিশোর গ্যাং সন্দেহে আটক করা হয়েছে সাতজনকে।

ফরিদগঞ্জ থানা পুলিশ ১০টি ইয়াবাসহ একজনকে এবং গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আরও দুজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া কিশোর গ্যাং সন্দেহে সাতজনকে আটক করা হয়।

মতলব দক্ষিণ থানা পুলিশ পাঁচজনকে এবং মতলব উত্তর থানা পুলিশ ছয়জনকে আটক করেছে। পরে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় অথবা অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়।

হাজীগঞ্জ থানা পুলিশ ১৫০টি ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। একই থানায় কিশোর গ্যাং সন্দেহে আটক করা হয়েছে ২১ জনকে।

শাহরাস্তি থানা পুলিশ তিনটি ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ছয়জনকে আটক করা হয়।

কচুয়া থানা পুলিশ ১৬টি ইয়াবাসহ একজনকে গ্রেপ্তারের পাশাপাশি কিশোর গ্যাং সন্দেহে আরও নয়জনকে আটক করেছে।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

তিনি বলেন, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তুলতে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

এর আগে গত ১০ অক্টোবর জেলায় মাদক বিরোধী অভিযানে ২০জন গ্রেপ্তার হয়। আর কিশোর অপরাধে জড়িত সন্দেহে ৭০ জনকে আটক করা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে তাদেরকে অভিভাকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

তৌফিক ভাইকে নিয়ে একটি নির্মোহ বিশ্লেষণের প্রয়াস

ফুটপাত: নেপথ্যের চক্র, কালো অর্থনীতি ও উচ্ছেদ নাটক

নির্মাণকাজে রডের বদলে বাঁশ: স্রেফ অনিয়ম, নাকি আরও গুরুতর কোনো প্রশ্ন?

তৌফিক ইমরোজ খালিদী: ডিজিটাল সংবাদপত্রের পথিকৃৎ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ