1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বাগেরহাটে মধ্যরাতে নারী চিকিৎসককে হেনস্তার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে হাতহীন শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন সিলেটে কিশোরীকে ধর্ষণ মামলায় যুবকের প্রাণদণ্ড আন্তর্জাতিক ক্রিকেটে না খেলেই ইসিবির কেন্দ্রীয় চুক্তিতে ক্রকোম্ব নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন আইএমএফ ও বিশ্ব ব্যাংকের শর্ত ধাপে ধাপে পূরণ করতে চায় সরকার লিটনের সেঞ্চুরি ও রেকর্ডের পর জয়ের আশা নিয়ে শেষ দিনে বাংলাদেশ মক্কা-মদিনার নিরাপত্তায় সহযোগিতা করতে প্রস্তুত বাংলাদেশ: শামা ওবায়েদ ঢাকা উদ্যানে পাওয়া সেই ভ্যানিটি ব্যাগে মিলল ৯ হাতবোমা

সিলেটে ‘স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায়’ যুবককে ছুরিকাঘাতে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

হরিজন সম্প্রদায়ের ওই যুবক সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সিলেট নগরীতে হরিজন সম্প্রদায়ের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। ‘স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায়’ তাকে প্রাণ দিতে হয় বলে দাবি স্বজনদের।

রোববার রাত আটটার দিকে নগরের কাস্টঘরের সুইপার কলোনি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার ওসি খান মো. মাইনুল জাকির।

নিহত হৃদয় কুমার হরিজন (৩৫) সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।

ওসি মাইনুল জাকির বলেন, সোমবার দুপুরে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। সেইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

হৃদয়ের বোনের অভিযোগ, “স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় এক ব্যক্তি ও তার সঙ্গে থাকা কয়েকজন হৃদয়কে ছুরিকাঘাত করে হত্যা করেছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কাস্টঘর এলাকায় হৃদয়ের স্ত্রী পিংকী রানীর ছবি তুলছিলেন এক ব্যক্তি। বিষয়টি দেখে প্রতিবাদ করেন হৃদয়। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এক পর্যায়ে ওই ব্যক্তি মোবাইলে আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে তারা হৃদয়কে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হৃদয়ের ছোট ভাই অজয় কুমার হরিজন বলেন, “ভাবির ছবি তোলার প্রতিবাদ করায় এ ঘটনা ঘটেছে।”

মদ, নাচানাচি ও রাষ্ট্রের নৈতিক পাহারাদারি

‘রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে’

তৌফিক ইমরোজ খালিদী: ডিজিটাল সংবাদপত্রের পথিকৃৎ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ