1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
রিকশাচালক-মুচিও আসবেন বাংলা কিউআরে লেনদেনর আওতায়: গভর্নর সূর্যের আলোয় চলবে ওয়ালটনের ফ্রিজ-এসি-টিভি, উৎপাদিত বিদ্যুৎ যাবে গ্রিডেও কুষ্টিয়ায় লালন মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৬ লাখ টাকা দিয়াবাতে, রাসল বা’র হ্যাটট্রিক, বড় জয় মোহামেডান ও পুলিশ এফসির নোবেল শান্তি পুরস্কার না পেয়ে নরওয়েকে যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জাকারিয়া ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়েই তৈরি হবে দক্ষ মানবসম্পদ: ববি হাজ্জাজ কারিগরি ত্রুটি: ঢাকায় নিরাপদে নামল কক্সবাজার থেকে আসা বিমানের ফ্লাইট অর্জিত গণতন্ত্রকে একটি কার্যকর সংসদে রূপ দিতে হবে : জহির উদ্দিন স্বপন চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ব্যাংকের ক্ষত সারাতে বাজেট থেকে ৬০ হাজার কোটি টাকা করে দিতে হবে: গভর্নর

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

“যে পরিমাণ টাকা লুট হয়েছে, সরকার তা দুই কোটি পরিবারকে দিতে পারত অথবা দুটি পদ্মা সেতু বানানো যেত,” বলেন মোস্তাকুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঋণের নামে অর্থ ‘লুট’ হওয়ায় ব্যাংক খাতে যে ক্ষত তৈরি হয়েছে, তা সারাতে পাঁচ থেকে আট বছর সময় লাগবে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

এই পাঁচ থেকে আট বছর সরকারকে প্রতি বাজেট থেকে ৬০ হাজার কোটি টাকা করে দিতে হবে বলেও গভর্নর তার পর্যবেক্ষণ তুলে ধরেছেন।

শনিবার বাড্ডার সাঁতারকুল এলাকায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ওয়ান ব্যাংকের এক অনুষ্ঠানে কথা বলছিলেন গভর্নর।

বাংলা কিউআর কোড দিয়ে শিক্ষার্থীদের ফি পরিশোধ কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গভর্নর বলেন, “আমি যখন গভর্নরের দায়িত্ব নিয়েছি, তখন এক-তৃতীয়াংশ টাকা চুরি হয়ে গেছে।

“ব্যাংক খাতের এই ক্ষতি কাটিয়ে উঠতে আগামী পাঁচ থেকে আট বছর সরকারকে প্রতিবছর বাজেট থেকে ৬০ হাজার কোটি টাকা করে দিতে হবে।’’

মোস্তাকুর রহমান বলেন, ‘‘লুটেরারা জনগণের টাকা নিয়ে গেছে। এটাকে শুধু চুরি বললে হবে না, তারা লুট করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এই টাকা সরকার দুই কোটি পরিবারকে দিতে পারত অথবা এই টাকা দিয়ে দুটি পদ্মা সেতু তৈরি করা যেত।’’

বাংলা কিউআর কোড দিয়ে লেনদেন প্রতিদিনই বাড়ছে মন্তব্য করে গভর্নর বলেন, সেপ্টম্বরের শেষে দৈনিক ১৮০ কোটি টাকা লেনদেন হচ্ছিল। গত জুনের চেয়ে চার গুণ বেশি।

এটি তিন হাজার কোটি টাকায় গেলে একটি মানে পৌঁছাবে বলে মনে করেন গভর্নর।

তৌফিক ইমরোজ খালিদী: সম্পাদকের রেখে যাওয়া আলো

অরূপের দেশে তৌফিকের অধরা বিমূর্ত ক্যানভাস

তৌফিক ইমরোজ খালিদী: একজন বন্ধু, আমার জন্য যিনি সীমানা পেরিয়েছিলেন

তৌফিক ইমরোজ খালিদী: আদিওস, মাই এডিটর

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ