1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন শুরু হবে নভেম্বরে : গভর্নর ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী সিটি হাসপাতালকে অত্যাধুনিক হিসেবে গড়ার আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর উড্ডয়নের পর বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ বিমানের কক্সবাজার ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারে সমস্যা, অবতরণ নিরাপদেই আবু ধাবিতে বাংলাদেশের হতাশার দিন রিকশাচালক-মুচিও আসবেন বাংলা কিউআরে লেনদেনর আওতায়: গভর্নর সূর্যের আলোয় চলবে ওয়ালটনের ফ্রিজ-এসি-টিভি, উৎপাদিত বিদ্যুৎ যাবে গ্রিডেও কুষ্টিয়ায় লালন মাজারের দানবাক্সে মিলল সাড়ে ৬ লাখ টাকা দিয়াবাতে, রাসল বা’র হ্যাটট্রিক, বড় জয় মোহামেডান ও পুলিশ এফসির

কারিগরি ত্রুটি: ঢাকায় নিরাপদে নামল কক্সবাজার থেকে আসা বিমানের ফ্লাইট

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

কক্সবাজার থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, অপারেশনাল ও কারিগরি ত্রুটির কারণে বিজি-৪৩৬ ফ্লাইট পৌঁছাতে দেরি হয়েছে। বিকেল ৩টা ১০ মিনিটে অবতরণ করা এই ফ্লাইটের সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটি সময়সূচিতে কিছুটা বিলম্বিত হয়েছিল। সব যাত্রী ও ক্রু সদস্য কোনো সমস্যা ছাড়াই নিরাপদে পৌঁছাতে পেরেছেন।’

বিমান আরও জানায়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এমরাশিদুজ্জামান মিল্লাতের তাৎক্ষণিক নির্দেশনায় এবং পাইলট, প্রকৌশলী, গ্রাউন্ড স্টাফ ও বিমানবন্দর কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।

তবে ঠিক কী ধরনের ত্রুটি হয়েছিল বা কতক্ষণ দেরি হয়েছে, তা নির্দিষ্ট করে জানায়নি বিমান কর্তৃপক্ষ।

এর আগে গত আগস্টে কারিগরি ত্রুটির কারণে বিমানের টরন্টো-ঢাকা রুটের একটি ফ্লাইট ইতালির রোমে প্রায় ৪০ ঘণ্টা আটকে ছিল।

এর আগে গত বছরের মে মাসে কক্সবাজার থেকে ঢাকাগামী আরেকটি ফ্লাইট উড্ডয়নের পরপরই ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দিয়েছিল। পরে ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করে। সে সময় ফ্লাইটের ৭১ জন যাত্রীর সবাই নিরাপদে নামেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ