1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিকল্প ঢাকা-সিলেট মহাসড়কের কাজের উদ্বোধন আদাবরে জমি নিয়ে বিরোধে ভবনে হামলা, গেটে চাপাতির কোপ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল অস্কারে যাচ্ছে সুমনের ‘রইদ’ বীরগঞ্জে অগ্রদূত ক্লাব ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত বাংলা কিউআর লেনদেনের বিরোধ নিষ্পত্তিতে সময়সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিম্ন ও মধ্যবিত্তের আবাসনে এডিবির ১০ কোটি ডলার ঋণ অনুমোদন চুক্তির মেয়াদ শেষ হলো না ইমরানের, পরিবর্তে নারী দলের কোচ ডেভিড হ্যাম্প ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

যশোরে অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের ক্যাম্প, প্রস্তুতিতে সন্তুষ্ট ডি ক্রুইফ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্ব সামনে রেখে যশোরে চলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলের নিবিড় অনুশীলন। দলের প্রধান কোচ লুডভিক ডি ক্রুইফ খেলোয়াড়দের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন।

যশোর সদর উপজেলার হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল অ্যাকাডেমিতে চলছে এই প্রশিক্ষণ ক্যাম্প। শনিবার বিকেলে অ্যাকাডেমি প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন কোচ ডি ক্রুইফ। তিনি অ্যাকাডেমির অবকাঠামো ও প্রশিক্ষণ পরিবেশের প্রশংসা করে বলেন, আবহাওয়াজনিত কারণে মাঠের অনুশীলনে সাময়িক ব্যাঘাত ঘটলেও সার্বিক প্রস্তুতি সন্তোষজনকভাবে এগোচ্ছে।

ডি ক্রুইফ বলেন, বয়সভিত্তিক ফুটবলে শুধু জয় নয়, খেলোয়াড়দের দক্ষতা ও মানোন্নয়নও গুরুত্বপূর্ণ। তবে দলের মূল লক্ষ্য আসন্ন বাছাইপর্বে ভালো ফল করে চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া।

বাংলাদেশ ফুটবলের সাম্প্রতিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গত ১০ বছরে দেশের ফুটবলে যে উন্নতি হয়েছে, তা দেখে তিনি আনন্দিত। মামুনুল, জাহিদ, জামাল, তপু ও সোহেল রানার মতো খেলোয়াড়দের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল বলেও জানান তিনি। বাফুফের সাম্প্রতিক পরিবর্তনগুলোকে ফুটবলের সার্বিক উন্নতির জন্য ইতিবাচক বলেও মন্তব্য করেন ডি ক্রুইফ।

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে ডি ক্রুইফ বলেন, বাবার মৃত্যুর পর পারিবারিক ব্যবসার দায়িত্ব নিতে তাঁকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল। এরপর নাইজেরিয়ায় দুই বছর স্কাউটিং ও একাডেমির খেলোয়াড়দের উন্নয়নে কাজ করেন তিনি। সেখানে কাজের মাধ্যমে খেলোয়াড়দের ইউরোপের বিভিন্ন লিগে খেলার সুযোগ তৈরি হয়েছিল বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শামস-উল-হুদা ফুটবল অ্যাকাডেমির পরিচালক (প্রশাসন) শেখ শামস উল বারী শিমুল এবং যুগ্ম পরিচালক ও জাতীয় দলের সাবেক গোলকিপার মাসুদুর রহমান টিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ