1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিকল্প ঢাকা-সিলেট মহাসড়কের কাজের উদ্বোধন আদাবরে জমি নিয়ে বিরোধে ভবনে হামলা, গেটে চাপাতির কোপ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল অস্কারে যাচ্ছে সুমনের ‘রইদ’ বীরগঞ্জে অগ্রদূত ক্লাব ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত বাংলা কিউআর লেনদেনের বিরোধ নিষ্পত্তিতে সময়সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিম্ন ও মধ্যবিত্তের আবাসনে এডিবির ১০ কোটি ডলার ঋণ অনুমোদন চুক্তির মেয়াদ শেষ হলো না ইমরানের, পরিবর্তে নারী দলের কোচ ডেভিড হ্যাম্প ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

হাসান-খালেদে ভর করে ঘুরে দাঁড়ালো কেন্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

এক বছরের মধ্যে কাউন্টি ক্রিকেটের ডিভিশন ওয়ানে ফেরা নিশ্চিত করলো কেন্ট ক্রিকেট ক্লাব। দুই বাংলাদেশি পেসার হাসান মাহমুদ এবং খালেদ আহমেদকে তারা দলে নিয়েছিল নিজেদের প্রমোশন মিশনে। সাত ম্যাচে দুই বাংলাদেশি পেসার সেই কাজ করে দেখিয়েছেন সফলতার সঙ্গে। সবশেষ গ্লস্টারশায়ারকে হারিয়ে ছয়বারের চ্যাম্পিয়নরা ফিরলো কাউন্টি ক্রিকেটের সর্বোচ্চ স্তরে।

নামের পাশে আছে ছয় শিরোপা। তবে কাউন্টি ক্রিকেটে গেল মৌসুমটা একেবারেই ভুলে যেতে চাইবে কেন্ট ক্রিকেট ক্লাব। সবার শেষ স্থানে থেকে ডিভিশন টু-তে অবনমন ছিল দলটির। তবে এই মৌসুমে কেন্টের প্রত্যাবর্তন হলো দারুণ। দাপট দেখিয়েই ডিভিশন ওয়ানে নিজেদের জায়গা পাকা করেছে কেন্ট। আর তাতে কৃতিত্বের কিছুটা পাবে বাংলাদেশ ক্রিকেটও।

সবশেষ গ্লস্টারশায়ারকে আট উইকেটে হারিয়ে দ্বিতীয় স্থানে থেকে ডিভিশন টু’র মৌসুম শেষ করেছে কেন্ট। জয় পেলেই প্রমোশন নিশ্চিত, এমন ম্যাচে খালেদ চেনালেন নিজের সুইং দক্ষতা। মৌসুমের শেষ ম্যাচে টাইগার পেসারের অবদান পাঁচ উইকেটের। তাতেই ১৪ ম্যাচে ২১১ পয়েন্ট নিয়ে রানারআপ কেন্ট। এই বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয়েছে বেন স্টোকসের দল ডারহাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ