1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
নেতৃত্ব শূন্যতায় ধুঁকছে ইসলামী ব্যাংক বিএনপি সরকার সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে গেছে: এইচআরডব্লিউ বিএনপি নেতার চাঁদা দাবিতে দুই সড়কের কাজ বন্ধ, তদন্ত কমিটি গঠন খালেদকে ‘পেশাদারিত্বের মানে বুঝাচ্ছে’ কাউন্টি ক্রিকেট জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ জাতিসংঘের ওপর থেকে আস্থা হারিয়ে গেছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী রায় নিয়ে মন্তব্যের অভিযোগ: ট্রাইব্যুনালে হাজির আইনজীবী ২৪ ঘণ্টায় দেশে ২৫৭৬ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতের প্রতি আহ্বান গভর্নরের

অপি-ঋত্বিকের ‘মায়ার জঞ্জাল’ দেখা যাবে ঘরে বসেই

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

এই সিনেমার মাধ্যমে ১৯ বছর পর চলচ্চিত্রে ফিরেছিলেন অভিনেত্রী অপি করিম।

‘মায়ার জঞ্জাল’ সিনেমার দৃশ্য। ছবি: চরকির সৌজন্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

তিন বছর আগে বাংলাদেশ ও কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া 'মায়ার জঞ্জাল' সিনেমাটি এবার দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি বুধবার রাত ১২টা থেকে চরকিতে দেখা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্ল্যাটফর্মটি।

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুইটি ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী। বাংলাদেশের জসীম আহমেদ ছিলেন এই সিনেমার প্রযোজক।

এই সিনেমা দিয়ে ২০২০ সালে ১৯ বছর পর চলচ্চিত্রে ফিরেছিলেন অভিনেত্রী অপি করিম।

এই সিনেমা নিয়ে অপি করিম বলেন, "পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরীর ‘ফড়িং’ ও ‘ভালোবাসার শহর’ কাজগুলো আমার খুব পছন্দের ছিল। বিশেষ করে ‘ভালোবাসার শহর’-এ জয়া আহসানের অভিনয় দেখে কাজ করার আগ্রহ জাগে। এছাড়া ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে কাজ করা এবং সিনেমার সাবলীল গল্প ও চরিত্রগুলোই মূল কারণ।"

সিনেমাটিতে ‘সোমা’ চরিত্রে অভিনয় করেছেন অপি করিম এবং তার স্বামী ‘চন্দন’ চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে।

অন্য চরিত্রে অভিনয় করেছেন সোহেল মন্ডল, পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু ও চান্দ্রেয়ী ঘোষসহ আরও অনেকে।

নিজের চরিত্র নিয়ে ঋত্বিক চক্রবর্তী বলেন, "আমাদের নিয়মিত গল্পের সিনেমায় ‘চাঁদু’ বা ‘চন্দন’-এর মত চরিত্র পাওয়া যায় না। সমাজ ও শ্রেণির প্রেক্ষাপটে চরিত্রটির সামাজিক, অর্থনৈতিক ও মানসিক সংকট খুব বিস্তারিতভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে।"

সিনেমাটি ওটিটিতে আসা নিয়ে সোহেল মন্ডল বলেন, "আমার চরিত্রের নাম ‘সত্য’। ক্যারিয়ারের শুরুর দিকের এই কাজটি আমার পরবর্তী অভিনয় জীবনের মূল ভিত তৈরি করেছিল। সিনেমাটিতে অভিনয়ের জন্য নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলাম। কাজটি এবার ওটিটিতে আসায় দারুণ আনন্দ হচ্ছে। যারা দেখার অপেক্ষায় ছিলেন, তারা দেখতে পারবেন।"

নগরজীবনের কঠিন বাস্তবতার পটভূমিতে নির্মিত ’মায়ার জঞ্জাল’ দারিদ্র্য, বেকারত্ব, ভঙ্গুর সম্পর্ক ও নৈতিক আপসের সঙ্গে লড়াই করা কয়েকজন মানুষের গল্প। তাদের জীবন একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভালোবাসা, হতাশা ও টিকে থাকার সংগ্রাম তাদের কঠিন সিদ্ধান্তের মুখোমুখি করে, উন্মোচন করে দৈনন্দিন জীবনের আড়ালে লুকিয়ে থাকা আবেগ ও সামাজিক জটিলতা।

‘মায়ার জঞ্জাল’ সিনেমাটি ২০২০ সালে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়, এরপর এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়।

এরপর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ইতালির ২১তম এশিয়াটিকা চলচ্চিত্র উৎসব এবং ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কারসহ একাধিক স্বীকৃতি পায়। পরবর্তীতে ২০২৪ সালের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’-তে সিনেমাটি সাতটি বিভাগে পুরস্কার জয় করে।

২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি একই দিনে দুই বাংলার প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছিল।

আইফোন, ভোগবাদ ও সামাজিক অবক্ষয়: অপ্রতিমের হত্যাকারী কে?

রাজনৈতিক দলগুলোর প্রতিষ্ঠান হয়ে ওঠার ব্যর্থতা

জার্মান রাজনীতিতে অতিডান ও অতিবামের উত্থান: ইউরোপের জন্য কি সতর্কবার্তা?

বুদ্ধির মুক্তি: একশ বছর পরও যে প্রশ্নগুলো আমাদের তাড়া করে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ