1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুরে কৃষি ব্যাংক সরানো নিয়ে গ্রাহকদের ক্ষোভ, পুরনো কার্যালয়ে তালা! সিলেট বেতার কেন্দ্রের ভেতর থেকে যুবকের লাশ উদ্ধার সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত অপরিণামদর্শী ও স্থিতিশীলতার অন্তরায়: আইপিডি দেশের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী ‘লড়াই হেরে’ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় উডের বিশ্ব পাঁচের চেয়েও অনেক বড়: এরদোয়ান সুপরিকল্পিত শহর গঠনে কাজ করবে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ : গণপূর্তমন্ত্রী জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের সময় ওয়াকআউট করল ইরান

ইসরায়েলের বিপক্ষে ফুটবল ম‍্যাচ বর্জনের আহ্বান আইরিশ অ‍্যাথলেটদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

১৬০ জনের বেশি অ‍্যাথলেট একটি খোলা চিঠিতে সই করে ইসরায়েলের বিপক্ষে নেশন্স লিগের ম‍্যাচ না খেলার আহ্বান জানিয়েছে।

গাজা যেন এখন ধ্বংসস্তূপ। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

উয়েফা নেশন্স লিগে নিজেদের জাতীয় দলকে ইসরায়েলের বিপক্ষে খেলতে দেখতে চান না আইরিশ অ‍্যাথলেটরা। একটি খোলা চিঠিতে ১৬০ জনের বেশি অ‍্যাথলেট সই করে ওই দুই ম‍্যাচ বর্জনের আহ্বান জানিয়েছেন।

হাঙ্গেরিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসরায়েলের বিপক্ষে খেলবে আয়ারল‍্যান্ড। পরে ৪ অক্টোবর দল দুটি ফের মুখোমুখি হবে বসনিয়ায়। ইসরায়েলি বাহিনীর আক্রমণে গাজায় ফিলিস্তিনীদের মৃত‍্যুতে প্রতিবাদ জানিয়েছেন খেলোয়াড় ও ভক্তরা। এর প্রেক্ষিতে ম‍্যাচ দুটি হচ্ছে নিরপেক্ষ ভেন‍্যু ও দর্শকশূন‍্য স্টেডিয়ামে।

‘আইরিশ স্পোর্ট ফর প‍্যালেস্টাইন গ্রুপ’ সোমবার জানিয়েছে, সই করা অ‍্যাথলেটদের মধ‍্যে আছেন অলিম্পিয়ান কিয়ারা ম‍্যাগিয়েন, সাবেক ফুটবলার লুইস কিন, সাবেক রাগবি খেলোয়াড় টনি ওয়ার্ড, বক্সার ট্রায়ন ম‍্যাককেনা ও এরিক ডোনোভান।

“এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং এই মুহূর্তে আপনাদের সঠিক কাজটি করার সুযোগ আছে।

“আপনাদের দিক থেকে সবচেয়ে ক্রীড়াসুলভ কাজ হবে ম‍্যাচটি না খেলা। আপনাদের নেতৃত্ব ও সাহসিকতার মাধ্যমে, মানুষকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে এটা খেলাধুলার শক্তিকে ফুটিয়ে তুলবে, এমন অভিন্ন মূল্যবোধের কথা মনে করিয়ে দেবে যা আমাদের সবাইকে যুক্ত করে এবং খেলার গণ্ডি ছাড়িয়ে যা একটি গভীর প্রভাব ফেলবে।”

গত মে মাসে আইরিশ শীর্ষ ফুটবলাররা ইসরায়েলের বিপক্ষে আয়ারল‍্যান্ডের ম‍্যাচ বর্জনের পক্ষে একটি প্রচারণায় সঙ্গে যোগ দেয়। গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইউরোপের সবচেয়ে সরব দেশগুলোর একটি আয়ারল‍্যান্ড। দেশটির ফুটবল অ‍্যাসোসিয়েশনের সদস‍্যরা ২০২৫ সালের শেষ দিকে ইসরায়েলকে অবিলম্বে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার জন‍্য উয়েফাকে অনুরোধ জানানোর পক্ষে বিপুল ভোটে রায় দেন।

তবে পরে ফুটবল অ‍্যাসোসিয়েশন জানায়, সূচি অনুযায়ী খেলবে তারা। মূলত জাতীয় দল ও অ‍্যাসোসিয়েশনকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন সম্ভাব‍্য নিষেধাজ্ঞা এড়াতেই ওই সিদ্ধান্ত নেয় তারা।

আয়ারল‍্যান্ড কোচ হেইমির হলগ্রিমসন গত সপ্তাহে বলেন, ইসরায়েলের বিপক্ষে খেলা নিয়ে তিনি প্রত‍্যেক খেলোয়াড়ের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন এবং দলের কেউই এই ম‍্যাচগুলো খেলার জন‍্য স্বচ্ছন্দ নয়।

জার্মান রাজনীতিতে অতিডান ও অতিবামের উত্থান: ইউরোপের জন্য কি সতর্কবার্তা?

বুদ্ধির মুক্তি: একশ বছর পরও যে প্রশ্নগুলো আমাদের তাড়া করে

আয়নায় মিডিয়ার মুখ: গণমাধ্যম সংস্কার কি অধরাই থেকে যাবে?

অপ্রতিম হত্যা: এমন নির্মম সমাজ ও সংবাদমাধ্যম কীভাবে আমাদের হলো?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ