1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

প্রথম নারী হিসেবে যে রেকর্ড গড়লেন ভারতের স্মৃতি মন্ধানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ Time View

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন ভারতের নারী ক্রিকেটার স্মৃতি মন্ধানা। নারী ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে তিন সংস্করণ মিলিয়ে ১১ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক স্পর্শ করেছেন এই তারকা ব্যাটার। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়ান গেমসের স্বর্ণপদকের ফাইনালে এই কীর্তি গড়েন ভারতের সহ-অধিনায়ক।

আইচি-নাগোয়ার কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ফাইনালে নামার আগে ১১ হাজার রানের মাইলফলক থেকে মাত্র ১৩ রান দূরে ছিলেন মন্ধানা। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তার সংগ্রহ ছিল ১০ হাজার ৯৮৭ রান। এর মধ্যে টেস্টে ৭৮৮, ওয়ানডেতে ৫ হাজার ৪১১ এবং টি-টোয়েন্টিতে ৪ হাজার ৭৮৮ রান করেছিলেন তিনি।

ভারত টস জিতে ব্যাটিংয়ে নামার পর মাইলফলক ছুঁতে খুব বেশি সময় নেননি মন্ধানা। ইনিংসের প্রথম ওভারে দুটি বাউন্ডারি হাঁকানোর পর তৃতীয় ওভারে ছক্কা মেরে ১১ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেন বাঁহাতি এই ব্যাটার।

মাত্র ৩০ বছর বয়সেই এমন কীর্তি গড়ে নারী ক্রিকেটে নিজের অবস্থান আরও উঁচুতে নিয়ে গেলেন মন্ধানা। সাম্প্রতিক সময়েই একের পর এক রেকর্ড নিজের করে নেওয়া এই ব্যাটারের ক্যারিয়ারে যোগ হলো আরও একটি ঐতিহাসিক অধ্যায়।

আন্তর্জাতিক ক্রিকেটে নারী ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ডও খুব বেশি দিন আগে নিজের করে নিয়েছেন মন্ধানা। চলতি মাসের শুরুতে নারী এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ১২৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাবেক ভারতীয় অধিনায়ক মিথালি রাজকে ছাড়িয়ে যান তিনি।

ওই ইনিংসের আগে আন্তর্জাতিক ক্রিকেটে মিথালি রাজের রান ছিল ১০ হাজার ৮৬৮। হংকংয়ের বিপক্ষে ১২৪ রান করার পর মান্ধানার সংগ্রহ দাঁড়ায় ১০ হাজার ৮৮০ রানে। এর মাধ্যমে নারী ক্রিকেটে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নেন তিনি। এরপরও থামেননি মন্ধানা। মাত্র দুই সপ্তাহের মধ্যে সেই রেকর্ডকে আরও সমৃদ্ধ করে নিয়ে গেলেন ১১ হাজার রানের মাইলফলকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ