1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

আটচল্লিশেও থামতে চান না ইমরান তাহির

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

বয়স ৪৮-এর কাছাকাছি চলে গেলেও ক্রিকেট ছাড়ার কোনো তাড়াহুড়ো নেই ইমরান তাহিরের। বরং আগামী বছরও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে চান দক্ষিণ আফ্রিকার এই লেগ স্পিনার। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে দীর্ঘদিন খেলা তাহিরের ইচ্ছা, ক্যারিয়ারের শেষটাও যেন হয় গায়ানার দর্শকদের সামনে।

২০২৭ সালের সিপিএলে ফিরতে নিজের আগ্রহের কথা জানিয়েছেন তাহির। এবারের আসরে ৪৭ বছর বয়সেও তার পারফরম্যান্সে বয়সের কোনো ছাপ দেখা যায়নি। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অধিনায়ক হিসেবে দলকে কোয়ালিফায়ার-২ পর্যন্ত নিয়ে গেছেন তিনি। যদিও ওই ম্যাচে জ্যামাইকা কিংসমেনের কাছে হেরে বিদায় নেয় অ্যামাজন ওয়ারিয়র্স। পরে জ্যামাইকা কিংসমেনই রানার্সআপ হয়।

সিপিএল শেষ হওয়ার পর জর্জটাউনে এক সংবাদ সম্মেলনে তাহির বলেন, ‘আমি আবার ফিরে এসে খেলতে খুবই আগ্রহী। কারণ আমার মনে হয়, এটা আমার বাড়ি। এখানে এলে আমি অনেক ভালোবাসা পাই। আমি আমার ক্যারিয়ার গায়ানার দর্শকদের সামনে শেষ করতে চাই।’

নিজের ভবিষ্যৎ নিয়ে তাহির আরও বলেন, ‘আমি খুবই অনুপ্রাণিত। আমি সত্যিই চেয়েছিলাম এই মৌসুমটা ভালোভাবে শেষ করতে। সম্ভবত আমি আমার ক্যারিয়ার গায়ানার দর্শকদের সামনে শেষ করতে চাই। তাদের প্রতি আমি বড় একটি ধন্যবাদ জানাতে চাই। আমি সত্যিই চাই, এখানে ফিরে এসে তাদের সামনে বিদায় বলতে।’

এবারের সিপিএলে ১৬ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন তাহির। একই সংখ্যক উইকেট পেয়েছেন হুনাইন শাহ, আলজারি জোসেফ ও ম্যাথু ফোর্ড। শুধু তাই নয়, এবারের আসরেই প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে সিপিএলে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

সিপিএলের ইতিহাসেও তাহিরের অবস্থান এখন শীর্ষে। এবারের আসর শেষ করার সময় ১৪৬ উইকেট নিয়ে টুর্নামেন্টটির সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন তিনি। সানিল নারাইনকে পেছনে ফেলেই এই কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকার এই স্পিনার। ২০১৮ সাল থেকে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়েই সিপিএল খেলছেন তাহির। এখন পর্যন্ত দলটির হয়ে ১০২ ম্যাচে নিয়েছেন ১৪৬ উইকেট।

এবারের আসরেই বয়সের আরও একটি রেকর্ড গড়েছেন তাহির। চলতি মাসের শুরুতে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ১৭ রানে ৫ উইকেট নিয়ে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং করেন তিনি। ৪৫০-এর বেশি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞ তাহির ওই ম্যাচে ৪৭ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়া বোলারও হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ