1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘের মঞ্চ থেকে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকি দিলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ ফ্যামিলি ও কৃষক কার্ডে বড় সহায়তা চায় বাংলাদেশ একটি কিডনি নিয়েই জাতীয় দলে খেলেছেন বাংলাদেশের যে ক্রিকেটার মিছিলে স্লোগান দিতে দিতেই প্রাণ গেল যুবদল নেতার খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় আরও ২ জন গ্রেপ্তার ২ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া থেকে সৌদি আরব: বিদেশ সফরে জামায়াতের অর্ধেক এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক দূতের বৈঠক

জুলাইয়ের রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্র রক্ষা করতে হবে : আবদুস সালাম

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

জুলাইয়ের আন্দোলনে নিহত ও আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, ‘জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে কোনোভাবেই বেইমানি করা যাবে না।’

রাজধানীর যাত্রাবাড়ী পার্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আজ এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, জুলাই যোদ্ধাদের স্মরণে যাত্রাবাড়ীতে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি ছিল সব রাজনৈতিক দলের। ইতোমধ্যে স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে এর নির্মাণকাজ শুরু হবে।

তিনি বলেন, ‘এটা একটা ঐতিহাসিক জায়গা। স্বৈরাচাররা কীভাবে আমাদের ওপর গুলি চালিয়েছে, তা আমরা এত তাড়াতাড়ি ভুলে যাইনি। অভ্যুত্থানের ছয় মাসও পার হয়নি, অথচ এখনই সংসদের বিরোধী দল আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।’

আবদুস সালাম বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারকে তাড়িয়ে গণতন্ত্রের পথে হাঁটা শুরু হয়েছে। এই যাত্রা ও অর্জন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

যাত্রাবাড়ী এলাকার জনগণের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ‘এখানে আমাদের নেতাকর্মী, সাধারণ মানুষ ও মাদ্রাসা শিক্ষার্থীদের রক্ত ঝরেছে। আমরা সেই রক্ত বৃথা যেতে দিতে পারি না।’

দেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ সৃষ্টি করা যাবে না উল্লেখ করে বিএনপির এই প্রবীণ নেতা বলেন, যারা দেশের সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতা না করে লংমার্চ ও রোডমার্চের নামে উসকানি দিচ্ছেন, তারা কি আবার সেই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চান?

বিএনপি কখনো জনগণের সঙ্গে বেইমানি করেনি উল্লেখ করে আবদুস সালাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সংকটময় সময়ে দেশের দায়িত্ব নিয়ে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।

তিনি বলেন, ‘১৭ বছর আমরা গণতন্ত্রহীন ছিলাম। আজ জনগণের ম্যান্ডেট নিয়ে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। কারও অনুকম্পায় তিনি এ পদে আসেননি।’

সরকারকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা বিএনপি রাজপথে মোকাবিলা করবে উল্লেখ করে আবদুস সালাম দলের অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দল ও কৃষক দলের নেতাকর্মীদের প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ‘দেশ রক্ষার দায়িত্ব একা কারও নয়, এই দায়িত্ব আমাদের সবার। বিএনপি অন্যায় ও অবৈধ পথে বিশ্বাস করে না। অতীতে বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা হলেও তা কখনো সফল হয়নি।’

অনুষ্ঠানে সংসদ সদস্য শিরীন সুলতানা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবীউল্লা নবীসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ