1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট নগরীতে টিলা কাটার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে মামলা ‘মোশন ক্যাপচারে’ বিশ্বরেকর্ড গড়ল আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমা আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত শফিকুর নতুন অস্ত্র দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার হুঁশিয়ারি ইরানের অফশোর ব্যাংকিং সহজ করল বাংলাদেশ ব্যাংক, কমবে খরচ দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করা হবে : ডা. জাহিদ হোসেন সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা বাড়াতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ-চীন সেতু কর্তৃপক্ষের কার্যক্রমে গতি ও সক্ষমতা বাড়াতে হবে : সড়ক পরিবহন মন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক ও টেকসই প্রযুক্তি ব্যবহারে জোর দিতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই : পরিবেশমন্ত্রী

‘মর্জিনা-আবদাল্লা’ সিনেমার মর্জিনা চরিত্রের মিঠুর জীবনাবসান

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

মিঠু কাজ করেছেন উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, দেবরাজ রায়, শত্রুঘ্ন সিনহা, রাজ কাপুর, বিনোদ মেহরার মত শিল্পীদের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সাড়ে পাঁচ দশক আগে মুক্তি পাওয়া‘মর্জিনা-আবদাল্লা’ সিনেমার মর্জিনা চরিত্রের কলকাতার অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় মারা গেছেন। ‘মৌচাক’ সিনেমায় অভিনয় করেও তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন।

আনন্দবাজার জানিয়েছে, রোববার রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে অভিনেত্রী মারা যান, তার বয়স হয়েছিল ৭১ বছর।

দক্ষিণ কলকাতার বাড়ি বিক্রি করে বহু বছর ধরে মুম্বাইয়ে থাকতেন মিঠু। গেল এক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন, মুম্বাইয়েই চিকিৎসা চলছিল তার। কিন্তু শেষরক্ষা হল না।

বাংলার পাশাপাশি তিনি কাজ করেছেন হিন্দি এবং ওড়িয়া সিনেমাতেও। ১৯৭০-এর দশকের শুরু থেকে ১৯৯০ পর্যন্ত বিস্তৃত তার অভিনয়জীবন।

মিঠু কাজ করেছেন উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, দেবরাজ রায়, শত্রুঘ্ন সিনহা, রাজ কাপুর, বিনোদ মেহরা, নবীন নিশ্চল, সাবিত্রী চট্টোপাধ্যায়, রবি ঘোষ, অনুপকুমার, মহুয়া রায়চৌধুরীসহ বাংলা ও হিন্দি সিনেমার বহু বিখ্যাত শিল্পীর সঙ্গে।

১৯৭১ সালে চিত্ত বসুর ‘শেষ পর্ব’ দিয়ে বড়পর্দায় মিঠুর অভিষেক হয় মিঠুর। সিনেমায় তার বিপরীতে ছিলেন সমিত ভঞ্জ। তবে প্রথম সিনেমার পরেই যে সাফল্য এসেছিল, তা নয়।

১৯৭৩ সালে দীনেন গুপ্তের ‘মর্জিনা আবদাল্লা’ তাকে দর্শকের কাছে পরিচিত করে তোলে। আলিবাবার পরিচারিকা মর্জিনার চরিত্রে অভিনয় করেছিলেন মিঠু। ওই সিনেমায় তার বিপরীতে ছিলেন দেবরাজ রায়। এই সিনেমার সাফল্যের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।

এর পরেই আসে ‘নিশিকন্যা’। আশুতোষ মুখোপাধ্যায়ের এই সিনেমায় মিঠুর বিপরীতে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ১৯৭৪ সালে অরবিন্দ মুখোপাধ্যায়ের ‘মৌচাক’ তাকে আরও জনপ্রিয় করে। নীপা চরিত্রে মিঠু এবং সিতেশের ভূমিকায় রঞ্জিত মল্লিকের জুটি দর্শকের মনে জায়গা করে নেয়। অবশ্য শুধু এই জুটি নয়, ছিলেন উত্তমকুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়, অনুপকুমার, চিন্ময় রায়, রবি ঘোষের মতো শিল্পীরাও।

‘মৌচাক’-এর পর রঞ্জিত মল্লিকের সঙ্গে ফের জুটি বাঁধেন ‘স্বয়ংসিদ্ধা’য়। ১৯৭৫-এর এই সিনেমাটিও তার অভিনয়জীবনের উল্লেখযোগ্য কাজ। এর আগে ‘কবি’ সিনেআয় দেবরাজের সঙ্গে অভিনয় করেছিলেন মিঠু। পরের বছর ‘চাঁদের কাছাকাছি’ এবং ‘হোটেল স্নো ফক্স’-এর মত সফল সিনেমায় কাজ করেন।

এই সময়েই বাংলার পাশাপাশি হিন্দি সিনেমাতেও পা রাখেন মিঠু। ১৯৭৬ সালে দুলাল গুহের ‘খান দোস্ত’ ছিল তার প্রথম হিন্দি সিনেমা।

শত্রুঘ্ন সিন্হার বিপরীতে অভিনয় করেছিলেন তিনি, গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন রাজ কপূরও। এর পর বাসু চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘সফেদ ঝুট’, ‘দিল্লাগি’ এবং ‘দো লড়কে দোনো কড়কে’-তে দেখা যায় তাকে। ‘দিল্লাগি’-তে আবার শত্রুঘ্নের বিপরীতে ছিলেন মিঠু।

কেন বাড়ছে কিশোর অপরাধ: অপ্রতিম হত্যায় সামনে আসা সত্য

মেফ্লাই, লেমিং ও মানুষ: নিছক অস্তিত্ব, নাকি জীবনের অর্থ?

জ্বালানির দাম বৃদ্ধি: রাষ্ট্র বাঁচে প্রজ্ঞাপনে, জনগণ হাঁপায় রান্নাঘরে

ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ