1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

মালিবাগ, মহাখালী ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, আহত ১

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

রাজধানীর মালিবাগ, মহাখালী ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে যাত্রাবাড়ীর ঘটনায় একজন আহত হয়েছেন।আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর মালিবাগ রেলক্রসিংয়ের পাশে সোহাগ পরিবহনের কাউন্টারের কাছে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

শাহজাহানপুর থানার পরিদর্শক শাহ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, উড়ালসড়ক থেকে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ আহত হননি।

এদিকে, আজ সন্ধ্যা ৬টার দিকে মহাখালীর আমতলী মোড় এলাকায় আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এটিও মহাখালী উড়ালসড়ক থেকে ছোড়া হয়েছিল বলে জানিয়েছেন বনানী থানার পরিদর্শক (অপারেশনস) এ কে এম মঈনউদ্দিন।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, এ ঘটনায় কেউ আহত হননি। এখনো হামলাকারীদের শনাক্ত করা যায়নি।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক ডেইলি স্টারকে জানান, থানার সামনের সড়কে ৩-৪টা ককটেল বিস্ফোরিত হয়। এতে একজন আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

হামলাকারীদের শনাক্তে পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।

এর আগে গত মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

রায় ঘোষণার কয়েক ঘণ্টা পর সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরে ওইদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরপর আরও তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ