1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক দশকে ৮০০ পুকুর উধাও, কংক্রিটের চাপে উত্তপ্ত রাজশাহী সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদল-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০ সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাজশাহীতে ফ্ল্যাটের দরজা ভেঙে নারীসহ পুলিশ কর্মকর্তাকে নেওয়া হল থানায় ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই হ্যাটট্রিক করেছেন যারা স্বর্ণের দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্পেকট্রামের মূল্য: বাংলাদেশ কি বৈশ্বিক প্রবণতা এড়িয়ে ঝুঁকিপূর্ণ পথেই এগোবে? সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত গুঞ্জনে জল ঢেলে পর্তুগালের স্কোয়াডে রোনালদো আসিয়ান কাপে বাংলাদেশের চূড়ান্ত দলে থাকছেন কারা?

স্বর্ণের দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

: টানা দ্বিতীয় দিনের মতো বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম। অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় মূল্যবান ধাতুটির দর এক সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪১ মিনিটে (জিএমটি) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৭৮ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে।

একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচার ০ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৪১৮ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়েছে।

এদিকে বিশ্ববাজারে তেলের বাজারেও দেখা গেছে বিপরীত চিত্র। সৌদি আরবের তেল সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমায় শুক্রবার টানা তৃতীয় দিনের মতো কমেছে অপরিশোধিত তেলের দাম কমেছে। এর আগে সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছিল।

শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ১৮ ডলারে নেমে আসে। এর আগের দিনও ব্রেন্টের দাম প্রায় ১ শতাংশ কমেছিল। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত অব্যাহত থাকায় তেলের বাজারে অনিশ্চয়তা এখনো রয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে এবং তেলের দাম আবারও বাড়তে শুরু করলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। এতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক প্রত্যাশার চেয়ে বেশি সময় সুদের হার বাড়তি রাখতে পারে, যা শেষ পর্যন্ত স্বর্ণের চাহিদায় চাপ তৈরি করতে পারে।

অন্যদিকে গত বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ তিন বছরের মধ্যে প্রথমবার সুদের হার বাড়িয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও সুদ বাড়ানোর ইঙ্গিতও দিয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকটি।

সাধারণত সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়। কারণ বিনিয়োগকারীদের কাছে সুদনির্ভর সম্পদ তুলনামূলকভাবে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তবে এবার বাজারে ফেডের কঠোর অবস্থানের প্রভাব সীমিত রয়েছে।

বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান ট্যান বলেন, ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সিদ্ধান্তের পরও স্বর্ণের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব দেখা যায়নি। বরং অপরিশোধিত তেলের দাম কমে আসায় মূল্যস্ফীতির চাপ নিয়ে কিছুটা স্বস্তি তৈরি হয়েছে।

এদিকে স্বর্ণের সঙ্গে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। রুপার দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৬৭ দশমিক ০৩ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম বেড়েছে ২ দশমিক ৬ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ২ শতাংশ। সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ