1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়: নদীর তীরে ডেকে ‘র‍্যাগিং’, হাসপাতালে ভর্তি শিক্ষার্থী দেশের সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা যে কারণে থমকে যেতে পারে অপু বিশ্বাসের ‘শিকার’ গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, প্রতিক্রিয়ায় যা বলল ভারত খুলনার ‘সন্ত্রাসী’ ডালিম দুই সহযোগীসহ গ্রেফতার, পিস্তল-গুলি উদ্ধার ৩১ জানুয়ারির মধ্যে জেলা পরিষদের ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি, পেলেন স্থায়ী ঠিকানা ৩৩ ছবির লড়াই, ভারত থেকে অস্কারে যাচ্ছে এই সিনেমা রোনালদোতেই আস্থা পর্তুগালের নতুন কোচের

রোনালদোতেই আস্থা পর্তুগালের নতুন কোচের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

বয়স ৪১ পেরিয়েছে। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ইঙ্গিতও দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবু পর্তুগাল জাতীয় দলের নতুন অধ্যায়ের শুরুতেই সবচেয়ে পরিচিত মুখটিকে সঙ্গে রাখলেন নতুন কোচ হোর্হে জেসুস। উয়েফা নেশনস লিগের জন্য ঘোষিত ২৫ সদস্যের দলে জায়গা হয়েছে পর্তুগাল অধিনায়কের।

২০২৬ বিশ্বকাপই জাতীয় দলের হয়ে শেষ বড় টুর্নামেন্ট হতে পারে, আগেই এমন ইঙ্গিত দিয়েছিলেন রোনালদো। তবে ঠিক কবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন, সেটি এখনো জানাননি। ফলে নতুন কোচের প্রথম দল ঘোষণায় তার অন্তর্ভুক্তি নিয়ে ছিল আলাদা আগ্রহ।

রবার্তো মার্তিনেজের বিদায়ের পর পর্তুগালের দায়িত্ব নিয়েছেন জেসুস। বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেনের কাছে ১-০ গোলে হারের পরই মার্তিনেজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। নতুন কোচের অধীনে প্রথম দল ঘোষণায় বিশ্বকাপের স্কোয়াড থেকে পাঁচটি পরিবর্তন এসেছে।

দল থেকে বাদ পড়েছেন জোসে সা, নেলসন সেমেদো, সামু কোস্তা, গনসালো গুয়েদেস ও ম্যাথিউস নুনেস। প্রথমবার ডাক পেয়েছেন গোলরক্ষক স্যামুয়েল সোয়ারেস। দলে ফিরেছেন নুনো তাভারেস, ফাবিও সিলভা ও জোয়াও পালহিনহা।

রোনালদোকে দলে রাখার সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন জেসুস। তার কাছে বয়স কিংবা অতীতের অর্জনের চেয়ে খেলোয়াড়ের বর্তমান পারফরম্যান্সই বেশি গুরুত্বপূর্ণ। কোচের ভাষায়, অনুশীলন ও ম্যাচে পারফরম্যান্সই নির্ধারণ করবে কে খেলবেন। রোনালদোকেও অন্য সবার মতো একই মানদণ্ডে বিবেচনা করা হবে।

তবে রোনালদোর আলাদা মর্যাদা রয়েছেম এ কথাও অস্বীকার করেননি জেসুস। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ডের অভিজ্ঞতা ও অর্জনকে আলাদা করে দেখলেও তা দল নির্বাচনে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন তিনি।

রোনালদো ও জেসুসের সম্পর্ক অবশ্য নতুন নয়। আল নাসরের কোচ হিসেবে গত মৌসুমে রোনালদোর সঙ্গে কাজ করেছেন জেসুস। তার অধীনেই সৌদি ক্লাবটির হয়ে লিগ শিরোপা জিতেছিলেন পর্তুগিজ তারকা। এবার জাতীয় দলের দায়িত্বে এসেও তাই রোনালদোর ওপর আস্থা রেখেছেন ৭২ বছর বয়সী কোচ।

পর্তুগালের হয়ে ১৪৬ গোল করে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী দলেরও অন্যতম প্রধান সদস্য ছিলেন তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে ৯৭৯ গোল করা রোনালদো এখন দাঁড়িয়ে আছেন ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের খুব কাছে।

নতুন কোচের অধীনে নেশনস লিগে ২৪ সেপ্টেম্বর ঘরের মাঠে ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পর্তুগালের অভিযান। এরপর ২৭ সেপ্টেম্বর নরওয়ের মাঠে, ১ অক্টোবর ডেনমার্কের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ এবং ৪ অক্টোবর ঘরের মাঠে আবার নরওয়ের বিপক্ষে খেলবে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ