1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়: নদীর তীরে ডেকে ‘র‍্যাগিং’, হাসপাতালে ভর্তি শিক্ষার্থী দেশের সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা যে কারণে থমকে যেতে পারে অপু বিশ্বাসের ‘শিকার’ গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, প্রতিক্রিয়ায় যা বলল ভারত খুলনার ‘সন্ত্রাসী’ ডালিম দুই সহযোগীসহ গ্রেফতার, পিস্তল-গুলি উদ্ধার ৩১ জানুয়ারির মধ্যে জেলা পরিষদের ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি, পেলেন স্থায়ী ঠিকানা ৩৩ ছবির লড়াই, ভারত থেকে অস্কারে যাচ্ছে এই সিনেমা রোনালদোতেই আস্থা পর্তুগালের নতুন কোচের

৩৩ ছবির লড়াই, ভারত থেকে অস্কারে যাচ্ছে এই সিনেমা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

আসন্ন অস্কারের ৯৯তম আসরে ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে মারাঠি ভাষার থ্রিলার সিনেমা ‘গোন্ধল’। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া (এফএফআই)। সন্তোষ দাভাখর পরিচালিত সিনেমাটি ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের ‘সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র’ বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবে। এর আগে ২০২৫ সালে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অব ইন্ডিয়ায় (আইএফএফআই) সিলভার পিকক পুরস্কার পেয়েছিলেন পরিচালক সন্তোষ দাভাখর। এবার ভারতের অস্কার মনোনয়ন বাছাইয়ের জন্য মোট ৩৩টি সিনেমা জমা পড়েছিল। এর মধ্যে ১৪টি ছিল হিন্দি ভাষার। মারাঠি, তেলুগু ও গুজরাটি ভাষার ছিল চারটি করে সিনেমা। এ ছাড়া তামিল ভাষার তিনটি, মালায়ালাম ও নাগামিজ ভাষার একটি করে সিনেমা এবং একটি নির্বাক চলচ্চিত্রও জমা পড়েছিল। চলচ্চিত্রগুলো মূল্যায়ন করে চূড়ান্তভাবে ‘গোন্ধল’কে ভারতের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে জুরি বোর্ড। ১২ সদস্যের এই জুরি প্যানেলের নেতৃত্বে ছিলেন পি. শেষাদ্রি। প্যানেলে আরও ছিলেন বিজয় পাটকর, হুতু কানাডিয়া, শান্তি কুমার, সন্দীপ পরাশর, সঞ্জয় পাটিল, সাবু জোসেফ, অনিল থমাস, বিবেক বাসওয়ানি, বিজন দাসগুপ্ত, হাসান, বাসন ও তানিষ্ঠা চ্যাটার্জি। উল্লেখ্য, গত বছর নীরজ ঘায়ওয়ান পরিচালিত করোনার প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘হোমবাউন্ড’ অস্কারে ভারতের আনুষ্ঠানিক নির্বাচিত ছবি হয়েছিল। ঈশান খাত্তার ও বিশাল জেঠওয়া অভিনীত সিনেমাটি অবশ্য অস্কারের দীর্ঘ তালিকায় জায়গা করে নিতে পারেনি। এবার ভারতের ‘গোন্ধল’ কতদূর যেতে পারে, সেদিকেই থাকবে চলচ্চিত্রপ্রেমীদের নজর। ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৪ মার্চ, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে। এনডিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ