1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

অস্কারে প্রতিনিধিত্বের দৌড়ে বাংলাদেশের ৫ সিনেমা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ Time View

৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য পাঁচটি সিনেমা জমা পড়েছে। এখন এসব সিনেমার মধ্য থেকে একটি চলচ্চিত্রকে চূড়ান্তভাবে বেছে নেবে অস্কার বাংলাদেশ কমিটি।

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য জমা পড়া সিনেমাগুলো হলো—নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’, রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

অস্কার বাংলাদেশ কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জমা পড়া চলচ্চিত্রগুলোর চূড়ান্ত মূল্যায়ন ও বাছাইয়ের জন্য সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন জহিরুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।
ইতোমধ্যে কমিটিটি অস্কার কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে।

কমিটির সদস্যরা জমা পড়া পাঁচটি সিনেমা দেখার পর সেগুলোর বিভিন্ন দিক মূল্যায়ন করবেন। এরপর সদস্যদের সম্মিলিত মূল্যায়ন ও আলোচনার ভিত্তিতে অস্কারে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানোর জন্য একটি চলচ্চিত্র নির্বাচন করা হবে।

আগামী ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া সেই নির্বাচিত চলচ্চিত্রের নাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ