1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

বাটলারের ব্যাটে টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জস বাটলার। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে এই ফরম্যাটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। একই সঙ্গে ক্যারিবীয় কিংবদন্তি কাইরন পোলার্ডকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন বাটলার।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন ইংলিশ তারকা। রান তাড়ার পঞ্চম ওভারে এশান মালিঙ্গার বলে এক রান নিয়ে ১৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তিনি।

এখন পর্যন্ত ৫২৮টি টি-টোয়েন্টি ম্যাচে বাটলারের রান ১৫ হাজার। তার ব্যাটিং গড় ৩৫.৪৬ এবং স্ট্রাইক রেট ১৪৭.৪৬। এই রান করার পথে তিনি পেয়েছেন ৯টি সেঞ্চুরি ও ১০৭টি ফিফটি।

ইংল্যান্ডের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলেছেন বাটলার। তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে রয়েছে ল্যাঙ্কাশায়ার, ম্যানচেস্টার অরিজিনালস, ম্যানচেস্টার সুপার জায়ান্টস, গুজরাট টাইটানস, সমারসেট, পার্ল রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স, সিডনি থান্ডার, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ডারবানস সুপার জায়ান্টস, মেলবোর্ন রেনেগেডস ও ইংল্যান্ড লায়ন্সের হয়ে খেলার অভিজ্ঞতা।

বাটলার ১৫ হাজারে পৌঁছানোর পর টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে নেমে গেছেন পোলার্ড। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অলরাউন্ডারের ৭৫৪ ম্যাচে রান ১৪,৯৯৯। তার ব্যাটিং গড় ৩১.৭১।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিও বাটলারের এই ঐতিহাসিক মাইলফলককে আরও স্মরণীয় করে রেখেছে। সোফিয়া গার্ডেন্সে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান করে শ্রীলঙ্কা। জবাবে মাত্র ১২.১ ওভারেই ৪ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ