1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়: নদীর তীরে ডেকে ‘র‍্যাগিং’, হাসপাতালে ভর্তি শিক্ষার্থী দেশের সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা যে কারণে থমকে যেতে পারে অপু বিশ্বাসের ‘শিকার’ গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, প্রতিক্রিয়ায় যা বলল ভারত খুলনার ‘সন্ত্রাসী’ ডালিম দুই সহযোগীসহ গ্রেফতার, পিস্তল-গুলি উদ্ধার ৩১ জানুয়ারির মধ্যে জেলা পরিষদের ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি, পেলেন স্থায়ী ঠিকানা ৩৩ ছবির লড়াই, ভারত থেকে অস্কারে যাচ্ছে এই সিনেমা রোনালদোতেই আস্থা পর্তুগালের নতুন কোচের

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি, পেলেন স্থায়ী ঠিকানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

খন্দকার মোঃ আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২১:২৬

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি, পেলেন স্থায়ী ঠিকানা

রাজধানীর শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন মানবেতর জীবন কাটানো গোলাপি বেগম অবশেষে পেলেন স্থায়ী ঠিকানা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে তাঁর জন্য নির্মিত আধাপাকা বাড়ির চাবি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর পক্ষে ব্রাহ্মণবাড়িয়া-০৫ নবীনগর আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান এর সভাপতিত্বে চাবি হস্তান্তর করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত।

গোলাপি বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগের অংশ হিসেবে বাড়িটি নির্মাণ করা হয়।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই মানবিক উদ্যোগের লক্ষ্য। গোলাপি বেগমের জন্য নির্মিত বাড়িটি শুধু একটি ঘর নয়, তাঁর নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনের নতুন সুযোগ। তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ মাহমুদ শ্যামল, জেলা প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

নতুন বাড়ি পেয়ে আবেগাপ্লুত গোলাপি বেগম বলেন, গ্রামের মানুষ তাঁর কষ্টের কথা জানলেও কেউ স্থায়ীভাবে তাঁর পাশে দাঁড়াননি। তবে তাঁর দুর্দশার কথা জেনে তারেক রহমান সহায়তার হাত বাড়িয়েছেন।

তিনি বলেন, “গ্রামের মানুষ আমার কষ্টের কথা জানে, তবুও আমার কথা কেউ ভাবেনি। আমার কথা ভেবেছেন তারেক রহমান।”

শাহবাগের ফুটপাত থেকে রতনপুরের নিজের ঘরে ফিরে গোলাপি বেগমের জীবনে শুরু হলো নতুন অধ্যায়। এই উদ্যোগ তাঁর জন্য শুধু একটি বাড়ি নয়, নিরাপত্তা, মর্যাদা ও স্বাভাবিক জীবনে ফেরার সুযোগও তৈরি করেছে।

লিঙ্ক: https://www.channels.com.bd/news/district-news/3820-20260918

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ