1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১১, মামলা ৪৯ নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল নারীর জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী পে স্কেল কবে থেকে বাস্তবায়ন? জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে ‘তুলাধোনা’র মোড়কে অনেক বছর গল্প করার এক জয় অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার

হরতালকারীদের ধন্যবাদ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১২
  • ৩৩৬ Time View

2সারা দেশে শান্তিপূর্ণ হরতাল হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। হরতাল শান্তিপূর্ণ হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী বামপন্থী দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (বাসদ) ধন্যবাদ জানান।
আজ মঙ্গলবার সচিবালয়ে খ্রিষ্টধর্মাবলম্বী নেতাদের সঙ্গে আলোচনার সময় সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অন্যান্য হরতালে পুলিশ জনগণকে যাতায়াতের রাস্তা করে দেয়, কিন্তু আজকের হরতালে পুলিশ জনগণের যাতায়াতে বাধা সৃষ্টি করেছে—এমন অভিযোগ সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ রকম কোনো ঘটনার কথা তাঁর জানা নেই।
খ্রিষ্টধর্মাবলম্বী নেতাদের উদ্দেশে মহীউদ্দীন খান আলমগীর বলেন, ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সরকার পূর্ণাঙ্গ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। এ উত্সবের দিনে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে জানান মন্ত্রী। তিনি বলেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সর্বোচ্চ শক্তি দিয়ে তা প্রতিহত করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ