1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

বাঙালি জাতির মহোৎসবের দিন ১৬ ডিসেম্বর: এরশাদ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১২
  • ৩৬২ Time View

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এক বাণীতে বলেছেন, ‘আমাদের জাতীয় জীবনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহিমা ও মহত্বমণ্ডিত মহোৎসবের দিন ছিলো ৭১-এর ১৬ ডিসেম্বর, যা আমাদের শ্রেষ্ঠতম গৌরবময় বিজয়ের দিন। বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বলতম অধ্যায় এই মহান বিজয় দিবস।’

মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে হুসেইন মুহম্মদ এরশাদ এ মন্তব্য করেন।

এরশাদ বলেন, ‘পরাধীনতার শৃঙ্খল চূর্ণ-বিচূর্ণ করে অকুতোভয় মুক্তিযোদ্ধারা ৯ মাসের সংগ্রামের পর অশ্রুমাখা ও রক্তে ভেজা এই শ্যামল বাংলাদেশের মাটিতে এক মাহেন্দ্রক্ষণের জন্ম দিয়ে আমাদের কাঙ্খিত বিজয় এনে দিয়েছে।’

তিনি বলেন, ‘দেশ মাতৃকার শৃঙ্খল ছিন্ন করতে যারা হাসি মুখে প্রাণোৎসর্গ করেছে, যারা হায়না-হানাদার বাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন, তাদের জন্য বুকের গভীরের অন্তহীন বেদনা, শত্রুকে পরাস্ত করার গৌরব এবং দেশ স্বাধীন করার অখণ্ড আনন্দ, এই ত্রিধারার মহামিলন ঘটায় মহান বিজয় দিবসে।’

এরশাদ বলেন,‘এই মহান দিবসে আমাদের অঙ্গীকার হোক বিজয়ের সেই গৌরবদীপ্ত সাহস, শক্তি ও চেতনা নিয়ে আমরা এগিয়ে যাবো, সামনের দিকে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ