1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
লিটনের সেঞ্চুরি ও রেকর্ডের পর জয়ের আশা নিয়ে শেষ দিনে বাংলাদেশ মক্কা-মদিনার নিরাপত্তায় সহযোগিতা করতে প্রস্তুত বাংলাদেশ: শামা ওবায়েদ ঢাকা উদ্যানে পাওয়া সেই ভ্যানিটি ব্যাগে মিলল ৯ হাতবোমা দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সিলেটে ‘স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায়’ যুবককে ছুরিকাঘাতে হত্যা ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে হাতবোমা সদৃশ বস্তু ঢাকা রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করল বিমান বেনাপোল বন্দর বন্ধ থাকবে টানা ৮ দিন | Boishakhi Online

ঢাকা-সিলেটে ট্রেন চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১২
  • ২৬২ Time View

ঢাকা থেকে সিলেটগামী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে আন্তনগর ট্রেন জয়ন্তিকা হবিগঞ্জের শাহজিবাজারের কাছে লাইনচ্যুত হয়ে পড়ে। এরপর থেকেই ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের স্টেশন মাস্টার সহিদুর রহমান রাত আটটার দিকে বলেন, এ লাইনের সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আখাউড়া থেকে উদ্ধার ট্রেন রওয়ানা হয়েছে। উদ্ধার ট্রেন আসার পর আশা করা যায় লাইনটি পুনরায় চালু করা সম্ভব হবে।
হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন সূত্রে জানা গেছে, দুপুর ১২ টার দিকে আন্তনগর ট্রেন জয়ন্তিকা ঢাকার কমলাপুর স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছাড়ে। ট্রেনটি বিকেল ৫ টা ৫০ মিনিটে হবিগঞ্জের শাহজিবাজার রেল স্টেশনে পৌঁছায়। ওই স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে প্রায় এক কিলোমিটার যাওয়ার পরেই লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। রাত আটটা পর্যন্ত ওই লাইনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ছিল। এ সময় সিলেট থেকে ছেড়ে যাওয়া আরেকটি আন্তনগর ট্রেন পারাবত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গিয়ে আটকা পড়ে।
জয়ন্তিকা ট্রেনের যাত্রী সাখাওয়াত হোসেন বলেন, চলন্ত ট্রেন হঠাত্ করে লাইনচ্যুত হয়ে পড়ে। আরেক যাত্রী বাদল গোপ বলেন, অনেকদিন ধরে এই রেললাইনের কোনো সংস্কার নেই। যে কারণে প্রায় সময়েই ট্রেন লাইনচ্যুতের খবর পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ