1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী ব্যাংকের প্রশাসকের পদত্যাগ দাবি সচেতন গ্রাহক ফোরামের রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত যে কারণে অভিষেকের সিনেমা দেখেন না মেয়ে সাইনা ‘বাবর কি ছোলা বেচতে ইংল্যান্ডে গিয়েছিল’, প্রশ্ন ওয়াসিমের দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কাবাডিতে বাংলাদেশের শুভসূচনা বাংলাদেশিদের জন্য সব ধরনের ভারতীয় ভিসা নিয়ে বড় সুখবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর ও হামলার ঘটনায় রেলের ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন রাজশাহী স্টেশনে রাতভর উত্তেজনার পর ট্রেন চলাচল স্বাভাবিক রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীকে মারধরে আনসারের সম্পৃক্ততা নেই: বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের হামলার জবাবে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরান: আইআরজিসি

নিরাপদ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ করার আহ্বান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১০১ Time View

​পাবনার সাঁথিয়ায় এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ (২৩) নামের এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরকীয়া প্রেমের টানাপোড়েন থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

​মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলিফ ওই গ্রামেরই মৃত রইজ শেখের ছেলে।

​স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় দুই বছর আগে রঘুনাথপুর গ্রামের বাদশা নামের এক ব্যক্তি জীবিকার তাগিদে লিবিয়া পাড়ি জমান। তাঁর অনুপস্থিতিতে স্ত্রী আসমানী খাতুনের সঙ্গে আলিফের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্বজনদের অজান্তে আলিফ প্রায়ই ওই প্রাবাসীর বাড়িতে আসা-যাওয়া করতেন।

সোমবার রাতেও আলিফ আসমানীর ঘরে যান। তবে সকালে ওই ঘর থেকেই তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটিকে ঘিরে এলাকায় ব্যাপক আলোড়ন ও রহস্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গোপন সম্পর্কের বিষয়টি টের পেয়ে আলিফকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।

​এ প্রসঙ্গে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে আলিফ তাকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু ওই নারী প্রস্তাবে রাজি না হওয়ায় অভিমান ও ক্ষোভ থেকে আলিফ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

ওসি আরও জানান,​ পরকীয়া সম্পর্কের টানাপোড়েন থেকেই ঘটনাটি ঘটেছে এ বিষয়ে আমরা নিশ্চিত। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ