1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

৪৮ ঘণ্টায় ভিসা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৭ Time View

পর্যটকদের জন্য সুখবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে এখন ৪৮ ঘণ্টার মধ্যে পর্যটক ভিসা পাওয়া যাচ্ছে। ভ্রমণপ্রেমীদের আকৃষ্ট করতে নতুন এ সুবিধা চালু করা হয়েছে।

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

ভ্রমণসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের মতে, দ্রুত ভিসা সুবিধার পাশাপাশি হোটেল, উন্মুক্ত বিনোদন কার্যক্রম এবং বিভিন্ন দর্শনীয় স্থানে উল্লেখযোগ্য ছাড় দেওয়া হচ্ছে। ফলে তুলনামূলক কম খরচে আমিরাত ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ১৩৯ দিরহাম থেকেই হোটেল কক্ষ পাওয়া যাচ্ছে। এছাড়া মরুভূমি ভ্রমণ, জলযানচালিত ক্রীড়া এবং বালিয়াড়িতে বিশেষ গাড়ি ভ্রমণসহ বিভিন্ন পর্যটন কার্যক্রমেও বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। দ্রুত বুকিং করলে ভ্রমণ ব্যয় আরও কমানো সম্ভব।

পর্যটকদের জন্য কিছু পরামর্শও দিয়েছে সংবাদমাধ্যমটি। সেখানে বলা হয়েছে, ভ্রমণ ব্যয়ের বড় অংশ আবাসনের পেছনে খরচ হয়। তবে গ্রীষ্ম মৌসুমে অনেক হোটেল বিশেষ ছাড় দেয়। তাই অনলাইনে আগাম বুকিংয়ের পরিবর্তে স্থানীয়ভাবে মূল্য যাচাই করে বুকিং দিলে অনেক ক্ষেত্রে কম খরচে কক্ষ পাওয়া যেতে পারে।

ওয়াইজফক্স ট্যুরিজমের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সুবাইর বলেন, গ্রীষ্মকালে দুবাই এখন আরও সাশ্রয়ী ভ্রমণ গন্তব্যে পরিণত হয়েছে। হোটেল ভাড়া কমে যাওয়ার পাশাপাশি বিভিন্ন পর্যটন আকর্ষণেও বিশেষ ছাড় থাকায় ভ্রমণকারীরা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারছেন।

মরুভূমি ভ্রমণে বিশেষ ছাড়

দুবাইয়ের জনপ্রিয় আকর্ষণগুলোর মধ্যে অন্যতম মরুভূমি ভ্রমণ। সাধারণত শীত মৌসুমে এ ধরনের প্যাকেজের মূল্য ১৫০ দিরহামের কাছাকাছি থাকে। তবে গ্রীষ্মকালে তা প্রায় ৫০ দিরহামে পাওয়া যাচ্ছে। তবে বুকিংয়ের আগে প্যাকেজে কী কী সুবিধা রয়েছে, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

জলযানচালিত ক্রীড়ায় ছাড়

বুর্জ আল আরব ও আটলান্টিস দ্য পাম ঘুরে দেখার জনপ্রিয় উপায় জলযানচালিত ক্রীড়া। গ্রীষ্ম মৌসুমে বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠান সপ্তাহের কর্মদিবসে বিশেষ মূল্যছাড় এবং অগ্রিম বুকিংয়ে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। এ ক্ষেত্রে সরাসরি টিকিট কেনার পরিবর্তে অনলাইনে বিভিন্ন অফার যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্লুটো ট্রাভেলসের ব্যবস্থাপনা অংশীদার ভরত আইদাসানি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ভিসা পাওয়ার সুযোগ চালু হওয়ায় দুবাই ভ্রমণে পর্যটকদের আগ্রহ আরও বাড়বে। দ্রুত ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার নিশ্চয়তা থাকলে অনেকেই সহজে গন্তব্য হিসেবে আমিরাতকে বেছে নেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ