1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমিউনিটি ক্যাশ অ্যাপে বিও অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির কাল বিশ্ব শিক্ষক দিবস: প্রথমবারের মতো ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার সর্বজনীন আবেদন তৈরি করেছে কবীর-লালনের মরমী সংগীত খুলনার জয়ের অপেক্ষা, জয়ের সেঞ্চুরি, জবাব দিচ্ছে সিলেট, ফলোঅনে বরিশাল ২ যুগে পা রাখল ইউল্যাব খেলাপি ঋণ কমাতে পরিকল্পনার কথা জানাল বাংলাদেশ ব্যাংক পূবালী ব্যাংক ও ইউনাইটেড হেলথকেয়ার চুক্তি সই বরিশাল বিশ্ববিদ্যালয়: সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কড়াকড়িতে ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা

ওমান উপকূলে ফের ট্যাংকার জাহাজে হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৭১ Time View

হরমুজ প্রণালির ওমান উপকূলের কাছে আবারও তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) রাতে যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানায়, শুক্রবার অজ্ঞাত একটি বস্তু এসে জাহাজটিতে আঘাত হানে।

ইউকেএমটিও জানায়, ওমানের উপকূল থেকে ৬ নটিক্যাল মাইল পূর্বে ট্যাংকার জাহাজটি হামলার শিকার হয়। তবে এটির ক্রুরা সুস্থ আছে এবং হামলার প্রভাবে পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরবর্তীতে ট্যাংকারটি তার গন্তব্যের দিকে যেতে থাকে।

গত সপ্তাহে ওমান উপকূলে দুটি জাহাজে মিসাইল হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এরমধ্যেই আরেকটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটল।

নিজেদের তিন নাগরিক নিহত হওয়ার পর কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। দেশটি পর পর দুইবার যুক্তরাষ্ট্রের দূতকে তলব করেছে। কিন্তু এরমধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে জানিয়েছেন, হরমুজে ইরানি বন্দরে তারা যে অবরোধ আরোপ করেছেন সেটি সবাইকে মানতে হবে।

হরমুজ প্রণালিতে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে মার্কিন সব নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে রুবিও এস জয়শঙ্করকে বলেন, হরমুজে মার্কিন অবরোধের লঙ্ঘন কোনোভাবে সহ্য করা হবে না।

জয়শঙ্করের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ‌‌‘‘হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধের লঙ্ঘন এবং ইরানের তেলের অবৈধ পরিবহন কোনোভাবেই সহ্য করা হবে না।’’

জয়শঙ্কর বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন এবং রুবিওর সঙ্গে ফোনালাপে তিনি ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক হামলায় তিন ভারতীয় নাবিক নিহতের বিষয়টি উত্থাপন করেন।

চলতি সপ্তাহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধির মাঝে ওমানের কাছে হরমুজ প্রণালিতে ওই হামলা চালায় মার্কিন বাহিনী। এতে জাহাজে থাকা ভারতীয় তিন নাবিক নিহত হন। সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ