1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫৩ Time View

ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৯ জুন) সকালে হরমুজগান ও কারমান প্রদেশের কিছু এলাকায় এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা মেহের নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল সারগাজ এলাকার কাছে। কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে সোমবার ফিলিপাইনে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন কয়েকশ মানুষ। বহু ভবন ধসে পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ফিলিপাইনে ভূমিকম্পটি আঘাত হানে। সে সময় অনেক মানুষ কর্মস্থলে এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ে অবস্থান করছিল।

প্রবল এই ভূমিকম্পের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বহু ভবন ধসে পড়ে এবং অনেক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সিসিটিভি ক্যামেরা ও মোবাইল ফোনে ধারণ করা বিভিন্ন ভিডিওতে ভূমিকম্পের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে।

সূত্র: মেহের নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ