1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্রুত বিচার প্রক্রিয়ায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এতিম-পথশিশুদের সুরক্ষায় কাজ করছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী দেশের সংখ্যালঘুরা বিএনপির আমলেই সবচেয়ে নিরাপদে বসবাস করে: হুইপ দুলু গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা জোরদারে আগ্রহী তুরস্ক জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর আবারও জাতীয় দলে ফিরলেন সালাউদ্দিন ইরানের পারমাণবিক কর্মসূচিতে পরিদর্শনের সুযোগ না থাকায় আইএইএর গভীর উদ্বেগ ফ্রান্সসহ ইউরোপে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা

ইরানের পারমাণবিক কর্মসূচিতে পরিদর্শনের সুযোগ না থাকায় আইএইএর গভীর উদ্বেগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৯ Time View

ইরানে পারমাণবিক কর্মসূচি যাচাই বা পরিদর্শনের সুযোগ না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটি জানিয়েছে, দীর্ঘ সময় ধরে এই সুযোগ না পাওয়ায় আন্তর্জাতিকভাবে অস্ত্র বিস্তারের ঝুঁকি বাড়াচ্ছে।
বৃহস্পতিবার (৪ জুন) এএফপি-র হাতে আসা আইএইএ-র একটি গোপনীয় প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। একই সাথে সংস্থাটি ইরানকে তাদের সাথে ইতিবাচকভাবে কাজ করার আহ্বান জানিয়েছে।

২০২৫ সালের জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা চলছে। বিশেষ করে গত ২৮শে ফেব্রুয়ারি শুরু হওয়া ১২ দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের সময় ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়।
এই সামরিক হামলার পর থেকেই আইএইএ-র পরিদর্শকদের গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রগুলোতে ঢুকতে দিচ্ছে না তেহরান।

আইএইএ তাদের প্রতিবেদনে স্বীকার করেছে যে, সামরিক হামলার কারণে সেখানে একটি নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বিশ্ব নিরাপত্তার স্বার্থে অবিলম্বে পরমাণু কেন্দ্রগুলো পরীক্ষা করা জরুরি। গত বছরের জুনে মার্কিন হামলার আগে আইএইএ-র হিসাব অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়াম ছিল।
পারমাণবিক বোমা তৈরির জন্য ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়। ফলে ইরান বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যা ২০১৫ সালের আন্তর্জাতিক চুক্তির সীমার চেয়ে অনেক বেশি। হামলায় বিধ্বস্ত কেন্দ্রগুলোতে পরিদর্শকরা ঢুকতে না পারায় গত এক বছর ধরে এই বিশাল ইউরেনিয়াম মজুদের বর্তমান অবস্থা কী, তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘ দিন ধরেই দাবি করে আসছে যে, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে। ট্রাম্প জানিয়েছেন, ইরানকে অবশ্যই পরমাণু অস্ত্র তৈরির পথ ত্যাগ করতে হবে এবং তাদের ইউরেনিয়াম ধ্বংস করতে হবে।
অন্যদিকে, ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, তারা সম্পূর্ণ বেসামরিক ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে এই পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করছে।

সূত্র : আরব নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ