1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে পানিসম্পদ ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-নেদারল্যান্ডস বিশ্ব শিক্ষক দিবস আজ : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী কমিউনিটি ক্যাশ অ্যাপে বিও অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির কাল বিশ্ব শিক্ষক দিবস: প্রথমবারের মতো ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার সর্বজনীন আবেদন তৈরি করেছে কবীর-লালনের মরমী সংগীত খুলনার জয়ের অপেক্ষা, জয়ের সেঞ্চুরি, জবাব দিচ্ছে সিলেট, ফলোঅনে বরিশাল ২ যুগে পা রাখল ইউল্যাব

মার্কিন পদক্ষেপকে ‘সমুদ্রে দস্যুতা’ বলে আখ্যা দিল ইরান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৮১ Time View

ইরানি তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ওয়াশিংটনের এই পদক্ষেপকে ‘সমুদ্রে দস্যুতা’ বলে আখ্যা দিয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

বাকায়ি বলেন, আন্তর্জাতিক আইন ও সামুদ্রিক নিরাপত্তা নীতির চরম লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র। তার মতে, আইন প্রয়োগের নামে আসলে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে অন্য দেশের সম্পদ দখল করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডকে তিনি বিশ্ববাণিজ্যের জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেন।

ইরানের এই মুখপাত্র আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে কিছু দেশ আইনগত প্রক্রিয়ার আড়ালে সমুদ্রপথে জাহাজ আটক করছে, যা কার্যত আধুনিক জলদস্যুতার সমান। তার ভাষায়, রাষ্ট্রীয় পতাকা ব্যবহার করে এমন পদক্ষেপ আন্তর্জাতিক নীতির পরিপন্থী এবং এটি বৈশ্বিক আস্থা ক্ষুণ্ন করছে।

এই ধরনের ঘটনার ফলে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলেও সতর্ক করেন তিনি। সামুদ্রিক রুটে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে মন্তব্য করেন বাকায়ি।

সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগর অঞ্চলে ইরানি তেলবাহী ট্যাঙ্কার ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে। নিষেধাজ্ঞা কার্যকর করার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র একাধিকবার জাহাজ আটক বা জব্দের চেষ্টা করেছে বলে অভিযোগ তেহরানের।

এর জবাবে ইরান এসব পদক্ষেপকে সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আন্তর্জাতিক জলসীমায় বেআইনি কার্যক্রম হিসেবে বর্ণনা করছে। দেশটি মনে করছে, এ ধরনের ঘটনা আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি করছে।

বিশ্লেষকদের মতে, দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থান সামুদ্রিক বাণিজ্য পথকে আরও অনিশ্চিত করে তুলতে পারে। বিশেষ করে জ্বালানি পরিবহনের ক্ষেত্রে উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তথ্যসূত্র : তাসনিম নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ