1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে পানিসম্পদ ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-নেদারল্যান্ডস বিশ্ব শিক্ষক দিবস আজ : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী কমিউনিটি ক্যাশ অ্যাপে বিও অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির কাল বিশ্ব শিক্ষক দিবস: প্রথমবারের মতো ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার সর্বজনীন আবেদন তৈরি করেছে কবীর-লালনের মরমী সংগীত খুলনার জয়ের অপেক্ষা, জয়ের সেঞ্চুরি, জবাব দিচ্ছে সিলেট, ফলোঅনে বরিশাল ২ যুগে পা রাখল ইউল্যাব

বিশ্ব শিক্ষক দিবস আজ : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ সোমবার (৫ অক্টোবর) যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে পালিত হচ্ছে ‘বিশ্ব শিক্ষক দিবস’। শিক্ষকদের মহতী অবদানকে স্মরণ করা এবং তাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি জানানোর লক্ষ্যে ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে প্রতি বছর এ দিনে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।

এ বছর দিবসটির নির্ধারিত প্রতিপাদ্য হলো—‘স্ট্যান্ডিং উইথ টিচার্স: সিক্সটি ইয়ার্স অব প্রোটেকটিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্ট্যাটাস, শেপিং আওয়ার ফিউচার্স’।

আন্তর্জাতিক এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও সরকারি ও বেসরকারি উদ্যোগে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে দিবসটি উদযাপিত হচ্ছে। দিবসটি উদযাপনের অংশ হিসেবে আজ দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ‘গুণী শিক্ষক সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কেন্দ্রীয় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকগণের হাতে নগদ ২ লাখ টাকা, ক্রেস্ট ও বিশেষ সম্মাননা সনদ তুলে দেবেন।

বিগত সময়ে জাতীয় পর্যায়ে মাত্র ১২ জন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হলেও এ বছর প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত মোট ১০০ জন গুণী শিক্ষককে জাতীয় পর্যায়ের এই মূল্যায়নের আওতায় আনা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও পেশাগত স্বীকৃতি নিশ্চিত করতেই জাতীয় সম্মাননার এই পরিধি বৃদ্ধি করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গঠিত পৃথক সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটি এই ১০০ জন শিক্ষককে চূড়ান্ত করেছে।

ক্যাটাগরি অনুযায়ী এ বছর প্রাথমিক স্তরে ১০ জন, মাধ্যমিক স্তরে ২০ জন, কলেজে ২৫ জন, সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০ জন, মেডিকেল কলেজে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩ জন, বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে ৪ জন এবং প্রধানমন্ত্রীর বিশেষ কোটায় ৫ জনসহ সর্বমোট ১০০ জন শিক্ষককে জাতীয় সম্মাননায় ভূষিত করা হচ্ছে।

সম্প্রতি এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, শিক্ষকমণ্ডলী তরুণ প্রজন্মের মাঝে সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের বীজ বপন করে একটি আত্মমর্যাদাশীল জাতি গড়ে তোলেন। শিক্ষকদের সামাজিক মর্যাদা ও পেশাগত অধিকার নিশ্চিত করে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত গবেষণামুখী ও বাস্তবসম্মত আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবরকে ‘বিশ্ব শিক্ষক দিবস’ হিসেবে গ্রহণের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে ১৯৯৪ সালে বিশ্বব্যাপী প্রথমবার এবং ১৯৯৫ সাল থেকে বিভিন্ন দেশে আনুষ্ঠানিকভাবে এ দিবস পালনের ধারাবাহিকতা শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ