1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে পানিসম্পদ ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-নেদারল্যান্ডস বিশ্ব শিক্ষক দিবস আজ : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী কমিউনিটি ক্যাশ অ্যাপে বিও অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির কাল বিশ্ব শিক্ষক দিবস: প্রথমবারের মতো ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার সর্বজনীন আবেদন তৈরি করেছে কবীর-লালনের মরমী সংগীত খুলনার জয়ের অপেক্ষা, জয়ের সেঞ্চুরি, জবাব দিচ্ছে সিলেট, ফলোঅনে বরিশাল ২ যুগে পা রাখল ইউল্যাব

ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৭০ Time View

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রথম প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প বলেন, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠান চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত আইনশৃঙ্খলা বাহিনীর ওপরই নির্ভর করবে।

বিবিসির তথ্যমতে, ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত এ নৈশভোজে হঠাৎ কয়েকটি গুলির শব্দ শোনা গেলে অতিথিরা আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নেন। দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মী জানান, অন্তত সাত থেকে আটটি গুলির শব্দ শোনা গেছে।

পরবর্তীতে ট্রাম্প আবারও নিশ্চিত করেন, হামলাকারীকে জীবিত অবস্থায় আটক করা হয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনার কারণে পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠান আর এগোনো সম্ভব নয় এবং আগামী ৩০ দিনের মধ্যে নতুন করে আয়োজন করা হবে।

ঘটনার সময় উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা; তবে ট্রাম্প জানিয়েছেন, তারা সবাই নিরাপদে আছেন। এদিকে নিরাপত্তা জোরদার করায় হোটেলের ভেতরে থাকা অতিথিদের সাময়িকভাবে বাইরে যেতে দেয়া হয়নি।

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমিও জানিয়েছেন, প্রেসিডেন্টসহ তার সুরক্ষায় থাকা সবাই নিরাপদে রয়েছেন এবং একজনকে আটক করা হয়েছে।

পরে ঘোষণা আসে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় অনুষ্ঠানস্থলে কার্যক্রম পুনরায় শুরু করা হতে পারে, যদিও প্রেসিডেন্ট বা শীর্ষ অতিথিরা আবার অংশ নেবেন কি না তা এখনও নিশ্চিত নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ