1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে পানিসম্পদ ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-নেদারল্যান্ডস বিশ্ব শিক্ষক দিবস আজ : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী কমিউনিটি ক্যাশ অ্যাপে বিও অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির কাল বিশ্ব শিক্ষক দিবস: প্রথমবারের মতো ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার সর্বজনীন আবেদন তৈরি করেছে কবীর-লালনের মরমী সংগীত খুলনার জয়ের অপেক্ষা, জয়ের সেঞ্চুরি, জবাব দিচ্ছে সিলেট, ফলোঅনে বরিশাল ২ যুগে পা রাখল ইউল্যাব

যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১০০ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে ‘যারা বর্তমানে ক্ষমতায় আছেন’ তাঁদের সঙ্গে চুক্তি করতে তিনি প্রস্তুত। গতকাল সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইরানের নেতৃত্বের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘তারা নিজেদের মধ্যে মারামারি করছে। সেখানে প্রচুর অভ্যন্তরীণ কোন্দল চলছে। সম্ভবত অনেক ক্ষেত্রে তারা নেতৃত্বের জন্য লড়াই করছে। তবে আমার মনে হয়, তারা নেতা না হওয়ার জন্য লড়াই করছে। কারণ, আমরা তাদের দুই স্তরের নেতাদের শেষ করে দিয়েছি।’

যুদ্ধ বন্ধের চুক্তি নিয়ে আলোচনা প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, ‘তারা (ইরান) যখন চাইবে আমাকে ফোনকল করতে পারে। সব কার্ড এখন আমাদের হাতে। আমরাই সবকিছুতে জিতেছি।’

ট্রাম্প বলেন, ‘ওরা (ইরান) আমাদের একটা প্রস্তাব পাঠিয়েছিল। সেটি আরও ভালো হওয়া উচিত ছিল। মজার বিষয় হলো, আমি যখন (পাকিস্তানে দূত পাঠানো) বাতিল করলাম, তার ১০ মিনিটের মধ্যেই আমরা নতুন একটা প্রস্তাব পেলাম। সেটি আগের চেয়ে অনেক ভালো ছিল। আমরা এই কথা বলেছি যে তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। খুবই সহজ হিসাব… তারা অনেক কিছুরই প্রস্তাব দিয়েছে, কিন্তু তা যথেষ্ট ছিল না।’

যুদ্ধবিরতি চালিয়ে যাবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এ নিয়ে এখনো চিন্তাও করিনি।’

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ