1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেতন পুনর্নির্ধারণ: নতুন পে স্কেলের কাজ শুরু আজ, জেনে নিন পে ফিক্সেশনে যা যা লাগবে রাবিতে ছাত্রদলের হামলার ঘটনায় সাংবাদিকদের তিন দাবি অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ শেষবারের মতো আর্জেন্টিনার ক্যাম্পে মেসি, প্রস্তুত বিদায়ের মঞ্চ অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে সিরিজে গতির ঝড় তোলার অপেক্ষায় নরকিয়া খেলাপি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ঋণসীমা নির্ধারণ, শীর্ষ খেলাপিদের নজরদারিতে রাখবে বাংলাদেশ ব্যাংক ঢাকায় আজ সকালে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে কত ? দূষিত বায়ুর শহরের তালিকায় আজ দ্বিতীয় ঢাকা ফ্রান্স-বেলজিয়ামের ম্যাচসহ টিভিতে আজকের খেলা ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে

‘ডালিমের জুস পান করলে তেলআবিবে আঘাত হবে আরও নির্ভুল’ ইরানের দূতাবাসের ভিডিও

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৮৬ Time View

সাউথ আফ্রিকায় অবস্থিতি ইরানিয়ান এম্বাসি থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। কারণ—ভিডিওটি অনেকটা ইসরায়েলকে অপমান করে বানানো হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারসের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি স্কেটবোর্ডে সেলফি স্ট্যান্ড এক হাতে নিয়ে অন্য হাতে ডালিমের জুস পান করছেন। আর পেছনে লঞ্চ হচ্ছে মিসাইল।

ভিডিওতে রসিকতার ছলে বলা হয়েছে, ডালিমের জুস পান করলে তেলআবিবে আঘাত হবে আরও নির্ভুল। এই পোস্টটি অনলাইনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার নতুন ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরানি দূতাবাস সাউথ আফ্রিকার অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এছাড়াও ইন্ডিয়া টুডে’র পেজ থেকে ভিডিও আপলোড করা হয়েছে। ভিডিওটির সত্যতা যাচাইয়ের জন্য কোন বিবৃতি এখন পর্যন্ত দেয়নি ইরানি দূতাবাস। তবে পোস্টের ক্যাপশনে লেখা ‘ফান পোস্ট’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ