1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বেতন পুনর্নির্ধারণ: নতুন পে স্কেলের কাজ শুরু আজ, জেনে নিন পে ফিক্সেশনে যা যা লাগবে রাবিতে ছাত্রদলের হামলার ঘটনায় সাংবাদিকদের তিন দাবি অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ শেষবারের মতো আর্জেন্টিনার ক্যাম্পে মেসি, প্রস্তুত বিদায়ের মঞ্চ অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে সিরিজে গতির ঝড় তোলার অপেক্ষায় নরকিয়া খেলাপি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ঋণসীমা নির্ধারণ, শীর্ষ খেলাপিদের নজরদারিতে রাখবে বাংলাদেশ ব্যাংক ঢাকায় আজ সকালে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে কত ? দূষিত বায়ুর শহরের তালিকায় আজ দ্বিতীয় ঢাকা ফ্রান্স-বেলজিয়ামের ম্যাচসহ টিভিতে আজকের খেলা ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে

শেষবারের মতো আর্জেন্টিনার ক্যাম্পে মেসি, প্রস্তুত বিদায়ের মঞ্চ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

একটি যুগের শেষ হতে আর মাত্র এক ম্যাচ। যে জার্সিতে দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার স্বপ্ন বয়ে বেড়িয়েছেন, সেই জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা। আর তাতেই আরও বেড়ে গেছে সেই বিশেষ রাতের অপেক্ষা।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির ক্যাম্পে পৌঁছানোর একটি ছবি প্রকাশ করেছে। মুহূর্তেই ছবিটি ছড়িয়ে পড়ে। কারণ, এটি যে শুধুই আরেকটি ক্যাম্পে যোগ দেওয়ার ছবি নয়, এটি আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা অধ্যায়ের শেষ দৃশ্যের আগে মেসির শেষবারের মতো দলের সঙ্গে যোগ দেওয়ার ছবি।

বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি পরবেন মেসি। প্রায় ৮৫ হাজার দর্শকের সামনে অধিনায়ক হিসেবেও এটাই হবে তার শেষ ম্যাচ। গ্যালারিতে থাকবেন ২০২২ বিশ্বকাপজয়ী সতীর্থরা, তাদের পরিবারের সদস্যরা এবং আর্জেন্টিনার নতুন প্রজন্মের একঝাঁক ফুটবলার।

বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমা, আন্তর্জাতিক ফুটবলে মেসির অর্জনের তালিকা এমনিতেই তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়ও তিনি। ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি, সঙ্গে অ্যাসিস্ট ৬৮টি, দুটিই জাতীয় দলের রেকর্ড।

বিদায়ের মুহূর্তটা তাই শুধু একজন ফুটবলারের শেষ ম্যাচ নয়, আর্জেন্টিনার ফুটবলে এক যুগের পর্দা নামার দৃশ্যও। মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা অবশ্য খুব সুখকর ছিল না। নিউ জার্সিতে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে হারের পর চোখের জলে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপরই নিজের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন মেসি।

আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে তিনি লিখেছিলেন, 'আমি আমার সবটুকু দিয়েছি। দেওয়ার মতো আর কিছুই আমার অবশিষ্ট নেই। তাছাড়া দারুণ কিছু তরুণ খেলোয়াড় উঠে আসছে, যারা নিজেদের সুযোগ পাওয়ার যোগ্য।'

মেসির বিদায়ের সঙ্গে সঙ্গে তাই শুরু হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়। সেই নতুন দলের নেতৃত্বে থাকবেন ক্রিস্তিয়ান রোমেরো। ২০১০ বিশ্বকাপে প্রথমবার মেসির হাতে ওঠা অধিনায়কের আর্মব্যান্ড এবার পেতে যাচ্ছেন এই ডিফেন্ডার। তার পর অধিনায়কত্বের তালিকায় থাকবেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ও লাউতারো মার্তিনেজ।

তবে মেসির জায়গা পূরণ করা যে সহজ হবে না, সেটি জানেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও, 'লিও যে শূন্যতা রেখে যাবে, দলগতভাবে আমরা সেটি পূরণ করার চেষ্টা করব।'

One life. One legacy. Thank you, Leo https://t.co/dF9532jSeI

মেসির সঙ্গে একই ম্যাচে বিদায় বলতে পারেন আরও কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়। ৩৮ বছর বয়সী নিকোলাস ওতামেন্দি শেষবারের মতো জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেন। রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসোকেও শুধু বেনিন ম্যাচের জন্য দলে ডাকা হয়েছে।

অন্যদিকে মেসির পর আর্জেন্টিনার নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে নতুন প্রজন্ম। ২০২২ বিশ্বকাপজয়ী দলের ক্রিস্তিয়ান রোমেরো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজদের সঙ্গে এবার সামনে আসছেন আরও তরুণরা। ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও লিওনেল ফ্লোরেসদের মতো কয়েকজন তো মেসি আর্জেন্টিনার হয়ে অভিষেকের সময় পৃথিবীতেই আসেনি।

মেসিকে ছাড়াও যে আর্জেন্টিনা এগিয়ে যেতে পারে, তার আভাস অবশ্য ইতিমধ্যে মিলেছে। বিশ্বকাপের ফাইনালের পর প্রথম ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এরপর শনিবার মনুমেন্তালে বুরকিনা ফাসোর বিপক্ষে এসেছে ৭-০ গোলের জয়। সেই ম্যাচে মাস্তানতুয়োনো ও জিয়ানলুকা প্রিস্তিয়ানি জাতীয় দলের হয়ে প্রথম গোল পেয়েছেন।

তবে বিদায়ের আগে আরও একটি প্রশ্ন ঘুরছে আর্জেন্টিনা ফুটবলে, মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি এরপর কার গায়ে উঠবে? স্কালোনির উত্তর, 'লিওর ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত আমরা ১০ নম্বর কাউকে দেব না। এরপর দেখা যাবে।'

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ