1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেতন পুনর্নির্ধারণ: নতুন পে স্কেলের কাজ শুরু আজ, জেনে নিন পে ফিক্সেশনে যা যা লাগবে রাবিতে ছাত্রদলের হামলার ঘটনায় সাংবাদিকদের তিন দাবি অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ শেষবারের মতো আর্জেন্টিনার ক্যাম্পে মেসি, প্রস্তুত বিদায়ের মঞ্চ অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে সিরিজে গতির ঝড় তোলার অপেক্ষায় নরকিয়া খেলাপি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ঋণসীমা নির্ধারণ, শীর্ষ খেলাপিদের নজরদারিতে রাখবে বাংলাদেশ ব্যাংক ঢাকায় আজ সকালে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে কত ? দূষিত বায়ুর শহরের তালিকায় আজ দ্বিতীয় ঢাকা ফ্রান্স-বেলজিয়ামের ম্যাচসহ টিভিতে আজকের খেলা ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে

ঢাকায় আজ সকালে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে কত ?

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

বিশ্বজুড়ে সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ রোববার (৪ অক্টোবর) সকালে তৃতীয়। সকাল ১০টা ২৫ মিনিটে শহরের বায়ু মান সূচক (একিউআই) রেকর্ড করা হয়েছে ১৮০।

একিউআই স্কেল অনুযায়ী, শহরের বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির ইঙ্গিত দেয়।

১৮৭ একিউআই স্কোর নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছে ভারতের কলকাতা। অন্যদিকে, দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি যার একিউআই স্কোর ছিল ১৮৪।

একিউআই মানদণ্ড অনুসারে, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে ‘সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০-এর মধ্যে থাকা স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। ১৫১ থেকে ২০০-এর মধ্যের স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয় এবং ৩০১-এর ওপরের মাত্রাটিকে ‘ঝুঁকিপূর্ণ’ বা অত্যন্ত বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়, যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

একিউআই দৈনিক ভিত্তিতে বায়ুর মানের আপডেট প্রদান করে, যা বায়ু কতটা পরিষ্কার বা দূষিত তা নির্দেশ করে এবং সম্ভাব্য স্বাস্থ্যগত প্রভাব তুলে ধরে।

বাংলাদেশে মূলত পাঁচটি প্রধান দূষণ পদার্থের ওপর ভিত্তি করে একিউআই হিসাব করা হয়: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড ও ওজোন। ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণের সমস্যায় ভুগছে। সাধারণত শীতকালে বাতাসের মান খারাপ হয় এবং বর্ষাকালে তা উন্নত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বায়ুদূষণের কারণে বিশ্বে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়; প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার ও তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণের কারণে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ