1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেতন পুনর্নির্ধারণ: নতুন পে স্কেলের কাজ শুরু আজ, জেনে নিন পে ফিক্সেশনে যা যা লাগবে রাবিতে ছাত্রদলের হামলার ঘটনায় সাংবাদিকদের তিন দাবি অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ শেষবারের মতো আর্জেন্টিনার ক্যাম্পে মেসি, প্রস্তুত বিদায়ের মঞ্চ অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে সিরিজে গতির ঝড় তোলার অপেক্ষায় নরকিয়া খেলাপি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ঋণসীমা নির্ধারণ, শীর্ষ খেলাপিদের নজরদারিতে রাখবে বাংলাদেশ ব্যাংক ঢাকায় আজ সকালে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’, বিশ্বে কত ? দূষিত বায়ুর শহরের তালিকায় আজ দ্বিতীয় ঢাকা ফ্রান্স-বেলজিয়ামের ম্যাচসহ টিভিতে আজকের খেলা ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে

ইসরায়েলের ১১ জায়গায় আঘাত হানল ইরানের এক মিসাইল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৮৫ Time View

চলমান উত্তেজনার মধ্যে ইরান নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের দাবি, একটি মিসাইল দিয়েই রাজধানী তেল আবিবের অন্তত ১১টি স্থানে আঘাত হানা হয়েছে, যাতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাতে ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর অংশ হিসেবে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তেল আবিব লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও এর মধ্যে একটি মিসাইলই একাধিক স্থানে আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, রকেটের ধ্বংসাবশেষ বৃহত্তর তেল আবিবের বিভিন্ন এলাকায় পড়ে ভবন, সড়ক ও যানবাহনের ক্ষতি করেছে। ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ১১টি স্থানে এসব ধ্বংসাবশেষ আছড়ে পড়ে ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছে।

হামলার পরপরই উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে ছুটে যায়। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড সেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম শুরু করে।

স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল-১৪ জানিয়েছে, এই হামলায় একজন নিহত হয়েছেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এর আগে, ইসরায়েলজুড়ে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। নেগেভ মরুভূমি, ডিমোনা, বিয়ার শেবা, আরাদ ও আশকেলনসহ বিভিন্ন এলাকায় সতর্ক সংকেত জারি করা হয়।

এদিকে ইসরায়েলের হামলায় ইরানের দুটি পারমাণবিক কেন্দ্র ও বড় শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর তেহরান কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল। তারই অংশ হিসেবে এই হামলাকে দেখা হচ্ছে। সব মিলিয়ে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ