1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

বন মানুষের `মধ্য বয়স সংকট`!

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ নভেম্বর, ২০১২
  • ১০৭ Time View

মানুষের মতো `মধ্য বয়স সংকটে` ভোগে ওরাংওটাং ও শিম্পাজির মতো বন্যপ্রাণীও।
এসব বনমানুষের ভালোলাগা মন্দলাগা নিয়ে পরিচালিত একটি সাম্প্রতিক গবেষণায় এমন তথ্যই বেরিয়ে এসেছে।

গবেষণায় দেখা গেছে, মানুষের মতো বনমানুষেরও শৈশব আনন্দে কাটে। মধ্যবয়সে এসে আনন্দ-উল্লাসে ভাটা পড়ে, বিষণ্নতা চেপে বসে। আবার বার্ধক্যে এসে বিষণ্ণতা কাটিয়ে ওঠে তারা।

বিজ্ঞানীরা বিষয়টিকে মানুষের আনন্দ পাওয়ার “ইউ শেপ কার্ভ” এর সঙ্গে তুলনা করেছেন।

গবেষক দলের প্রধান এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আলেকজান্ডার হুইস জানান, “মানুষের ইউ শেপ কার্ভের মতো বনমানুষের বয়সের সঙ্গে আনন্দ পাওয়ার কোনো সম্পর্ক আছে কিনা তা আমরা পরীক্ষা করে দেখছি।”

বিভিন্ন বয়সের ৫০৮ টি ওরাংওটাং ও শিম্পাজির ওপর এ গবেষণা করা হয়।

গবেষণা দলের অপর সদস্য ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক অ্যান্ড্রু ওসওয়াল্ড ২০ বছর ধরে মানুষের সুখী হওয়া নিয়ে গবেষণা করেছেন।

তিনি জানান, ওরাংওটাং ও শিম্পাজির মধ্যেও মধ্যবয়সের সংকট বিদ্যমান।

তবে এই অর্জন আরো নতুন নতুন গবেষণার ক্ষেত্র উন্মোচন করবে বলে মনে করেন গবেষণা দলের প্রধান ড. হুইস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ