1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

নয়াদিল্লিতে ভাইয়ের গুলিতে নিহত ভারতীয় ধনকুবের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ নভেম্বর, ২০১২
  • ১০৯ Time View

পারিবারিক কলহের জেরে নিজেদের মধ্যে সংঘটিত গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন বিতর্কিত ভারতীয় মদ ও রিয়েল এস্টেট টাইকুন পন্টি চাড্ডা। একই ঘটনায় প্রাণ হারান তার ভাই হরদীপও।

রাজধানী নয়াদিল্লির অদূরে অবস্থিত তাদের নিজস্ব ফার্মহাউজে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম। পুলিশ জানিয়েছে পারস্পরিক ঝগড়া বিবাদের এক পর্যায়ে পন্টি চাড্ডাকে লক্ষ্য করে গুলি চালান তার ভাই হরদীপ। হরদীপ নিজেও এ সময় পন্টির দেহরক্ষীদের ছোড়া পাল্টা গুলিতে বিদ্ধ হন। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার সঠিক কারণ এখনও জানা সম্ভব না হলেও বিশ্বস্ত সূত্র  জানিয়েছে বিবাদের এক পর্যায়ে হরদীপ পন্টিকে লক্ষ করে গুলি ছোড়েন। এ সময় পন্টির দেহরক্ষীরা পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হন হরদীপ। তাদের দুজনকেই পরবর্তীতে দক্ষিণ দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে দু’জনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

চাড্ডার শরীরে কমপক্ষে ছয়টি বুলেট বিদ্ধ হয়। এর আগেও গত ৫ অক্টোবর উত্তর প্রদেশের মুরাদাবাদে অবস্থিত চাড্ডাদের পারিবারিক বাসভবনে গোলাগুলির ঘটনা ঘটেছিলো।মূলত সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। গোলাগুলির সময় ঘটনাস্থলে উপস্থিত দুই দেহরক্ষীও গুলিবিদ্ধ হন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ