1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অর্থবছরের দুই মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ৬৯.৯ কোটি ডলার, ছাড় হয়েছে ২৯.৫ কোটি ডলার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচ কারণ আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া লক্ষ্মীপুরে ৫ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ২৪৪ কিশোর গ্যাং সদস্য আটক রোনালদোকে ছাড়াই হলান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ ৩১ বছর পূর্তি উদযাপন করল আল-আরাফাহ ইসলামী ব্যাংক কোহলি-গিলের জোড়া সেঞ্চুরিতে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির ২য় সভা ঘরোয়া ক্রিকেট আকর্ষণীয় করতে বিসিবির চমক ‘ডি থ্রি’ ট্রফি

মারা গেছেন শিবসেনা নেতা বাল ঠাকরে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ নভেম্বর, ২০১২
  • ১২৯ Time View

ভারতের প্রভাবশালী রাজনীতিবিদ ও শিবসেনা নেতা বাল ঠাকরে (৮৬) মৃত্যুবরণ করেছেন। শনিবার বিকেলে মুম্বাইয়ে নিজের বাসায় মৃত্যুবরণ করেন তিনি। শ্বাসকষ্ট ও কোষ্ঠকাঠিন্যের জন্য বাল ঠাকরে কয়েক মাস আগে হাসপাতালে ভর্তি হলেও এরপর থেকে বাসায় চিকিৎসা নিতেন।

সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার থেকে তাকে কৃত্রিমভাবে শ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়। এরপর শুক্রবার বিকেলে মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন বাল ঠাকরের চিকিৎসকরা।

ভারতের হিন্দু জাতীয়তাবাদীপন্থি রাজনৈতিক দল শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরে চরম সাম্প্রদায়িক মানসিকতার রাজনীতির জন্য বিভিন্নভাবে আলোচিত ও সমালোচিত ছিলেন।

এদিকে বাল ঠাকরের মৃত্যুর পর তার প্রতিষ্ঠিত ডানপন্থি দল শিবসেনা সমর্থকদের থেকে গোলযোগের আশঙ্কা করছে ভারতীয় পুলিশ।

গত বৃহস্পতিবার বাল ঠাকরের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে শিবসেনার বিপুলসংখ্যক কর্মী-সমর্থক তার বাসার বাইরে জড়ো হয়। সেদিন থেকেই গোলযোগের আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মুম্বাই পুলিশ। মুম্বাইসহ মহারাষ্ট্রে বাল ঠাকরের দল অনেক শক্তিশালী বলে বিবেচিত হয়।

ভারতের মহারাষ্ট্রে বাইরের লোকদের বসতি স্থাপন ঠেকাতেও সেখানে ইসলাম ধর্ম প্রচার বন্ধ করতে ১৯৯৬ সালে শিবসেনা প্রতিষ্ঠিত করেন বাল ঠাকরে। মহারাষ্ট্রের রাজধানীর নাম বোম্বাই পাল্টে মুম্বাই রেখেছিল বাল ঠাকরের দল। ৯০-এর দশকে ভারতে বাবরি মসজিদ ভাঙ্গার পর বিভিন্ন সাম্প্রদায়িক ঘটনার জন্যও এ রাজনীতিবিদের প্রত্যক্ষ মদদ ছিল বলে অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ