1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অর্থবছরের দুই মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ৬৯.৯ কোটি ডলার, ছাড় হয়েছে ২৯.৫ কোটি ডলার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচ কারণ আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া লক্ষ্মীপুরে ৫ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ২৪৪ কিশোর গ্যাং সদস্য আটক রোনালদোকে ছাড়াই হলান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ ৩১ বছর পূর্তি উদযাপন করল আল-আরাফাহ ইসলামী ব্যাংক কোহলি-গিলের জোড়া সেঞ্চুরিতে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির ২য় সভা ঘরোয়া ক্রিকেট আকর্ষণীয় করতে বিসিবির চমক ‘ডি থ্রি’ ট্রফি

গাজায় ইসরাইলি হামলা জোরদার : ১২শিশুসহ নিহত ৪৭

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ নভেম্বর, ২০১২
  • ১৩৯ Time View

গাজায় ইসরাইলি হামলা ৫ম দিনে গড়ালো আজ রবিবার। বিমান হামলার পাশাপাশি এবার জলপথেও হামলা জোরদার করেছে ইসরাইলি বাহিনী। হামলায় এ পর্যন্ত ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ১২ শিশু রয়েছে। আল-জাজিরা অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রবিবার সকালে আকাশ ও জলপথ থেকে বেশ কয়েকটি বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলার পর কয়েকটি ভবন থেকে ব্যাপক ধোঁয়া উড়তে দেখা গেছে। সরকারি ভবন ও মিডিয়া সেন্টারগুলো লক্ষ্য করেই মূলত এ হামলা চালানো হচ্ছে। এ হামলায় ৬ সাংবাদিকসহ বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে গাজায় সম্ভাব্য স্থল হামলার জন্য প্রায় ৭৫ হাজার রিজার্ভ সেনা প্রস্তুত রেখেছে ইসরাইল। কয়েকদিনে গাজা থেকে পাঁচ শতাধিক রকেট ইসরায়েলে আঘাত হেনেছে বলে দাবি করেছে তেল আবিব। এতে তিনজন ইসরাইলি নাগরিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইসরাইলি হামলায় গাজায় নিহত ব্যক্তিদের মধ্যে অর্ধেকই বেসামরিক লোকজন। ইসরাইল শনিবারও গাজায় হামাসের সরকারি ভবনগুলো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এসব ভবনের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ও রয়েছে।

হামাসকে প্রতিহত করতে আরও শত শত লক্ষ্যবস্তুতে হামলা চালাবে বলে জানিয়েছে ইসরাইল। ইসরাইলের এ হামলাকে আগ্রাসন হিসেবে অভিহিত করেছে আরব লীগ। একই সঙ্গে গাজার প্রতি সমর্থন জানানোর জন্য আহ্বান জানিয়েছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ