1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

ঘাটাইলে কারচুপি হলে মাগুরার মতো পরিস্থিতির সৃষ্টি হবে- এরশাদ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ নভেম্বর, ২০১২
  • ১৫৯ Time View

আগামী ১৮ নভেম্বর টাঙ্গাইলের ঘাটাইল উপনির্বাচনে কারচুপির চেষ্টা করা হলে মাগুরার মতো পরিস্থিতির সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার বিকেলে ঘাটাইল হাইস্কুল মাঠে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু ইউসুফ আব্দুল্লাহ তুহিনের পক্ষে এক নির্বাচনী সভায় তিনি এ মন্তব্য করেছেন।

এ সময় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “উপনির্বাচনে জাতীয় পার্টি জয়ী হলে যেমন সরকার গঠন করতে যাবেনা, তেমনি নৌকা পরাজিত হলে সরকার বিদায় হবেনা। তাই, লাঙ্গলে ভোট দিয়ে এ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করুন।”

এরশাদ বলেন, “বিগত দুই সরকারের সময়ে  বাংলাদেশ দুর্নীতিতে ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে। তাই, মানুষ পরিবর্তন চায়। পরিবর্তনের যাত্রা শুরু হবে ঘাটাইলের উপনির্বাচন থেকে।”

উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক মতিয়ুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব রুহল আমীন হাওলাদার, কাজী জাফর আহম্মেদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ