1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

ইরানের সঙ্গে বৈঠকের নেতৃত্বে সৌদি প্রিন্স খালিদ বিন সালমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View

আঞ্চলিক উত্তেজনা কমানো ও কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ইরানের সঙ্গে বৈঠকে সৌদি আরবের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। সোমবার (২৬ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিনিধিদের এ বৈঠক হওয়ার কথা রয়েছে। সৌদি সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ও জনকূটনীতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত ড. রায়েদ ক্রিমলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বৈঠকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানের পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন অংশ নেবেন। বিবৃতি অনুযায়ী, প্রতিনিধিদলের সদস্যদের ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। রায়েদ ক্রিমলি জানান, চলমান আঞ্চলিক সংকটে জড়িত পক্ষগুলোর মধ্যে উত্তেজনা কমানো, সংলাপ বাড়ানো এবং কূটনৈতিক উপায়ে সমাধান খুঁজে বের করার প্রচেষ্টার অংশ হিসেবে এ সফর হচ্ছে। সংকট নিরসনে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতার উদ্যোগকে সমর্থন দেওয়াও আলোচনার অন্যতম লক্ষ্য। তিনি আরও বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির সদস্যদেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উত্তেজনা প্রশমন ও শান্তিপূর্ণ সমাধানের পথ এগিয়ে নিতে এ অঞ্চলের সব দেশের সঙ্গে কাজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ