1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভুয়া বিল দেখিয়ে রেলওয়ের ৯৭ লাখ টাকা আত্মসাৎ, দুদকের মামলা সাংবাদিক এনামুল হকের সুস্থতা কামনায় বিএফইউজে-এমইউজে খুলনা … আগামী ১৯ নভেম্বর খুলনা প্রতিবন্ধি সংস্থার নির্বাচন আওয়ামী লীগ আখ্যা দিয়ে সিপিবি কার্যালয়ে হামলা হঠাৎ যে দেশে স্বর্ণের দাম ভরিতে কমলো ৫৯ হাজার টাকা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে ফিজিকে হারাল বাংলাদেশ আন্দালুসিয়ায় ‘স্পেন-বাংলাদেশ এক্সপো’: বাণিজ্য সম্প্রসারণের আশা ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া ট্রেন চালু ভারপ্রাপ্ত থেকে এনবিআরের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হলেন আহসান হাবিব মালয়েশিয়ার সঙ্গে এফটিএ আলোচনায় রপ্তানি বাজার সম্প্রসারণে নজর

আওয়ামী লীগ আখ্যা দিয়ে সিপিবি কার্যালয়ে হামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায় ও মারধর করে বলে অভিযোগ ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা।

রাজধানী ঢাকার পল্টনে সিপিবি কার্যালয়ে সোমবার রাতে হামলা চালায় একদল ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে হামলা করা হয়েছে।

স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে সোমবার রাতে হামলা চালানোর এ অভিযোগ এনেছেন ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা। এসময় তাদের কয়েকজনকে মারধর করা হয়।

পুলিশ বলছে, মিছিলে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের লোকজনের সঙ্গে সিপিবির নেতাকর্মীদের ‘উত্তেজনা’ তৈরি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ ঘটনায় যুব ইউনিয়নের দুজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। আহত অবস্থায় তাদের পুলিশ নিয়ে গেছে বলেও অভিযোগ তাদের।

তবে হামলা ও আহত হওয়ার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

সিপিবির কার্যালয় রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায়। একই ভবনের অষ্টম তলায় ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের কার্যালয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার রাত ৯টার পর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে ছেড়ে দেওয়ার পর পল্টনে ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। এরপর সেখানে কিছু ব্যক্তি জড়ো হয়ে তাদের ওপর হামলা চালান। পরে তা সিপিবির কার্যালয় পর্যন্ত গড়ায়।

রাত সাড়ে ১০টার দিকে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহীর শাহরিয়ার অভিযোগ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কার্যালয়ে হামলা করা হয়েছে। হামলাকারীরা স্থানীয় বিএনপির নেতা। সম্ভবত পল্টন থানা বিএনপি বা তাদের অন্য সহযোগী সংগঠনের লোকজনও থাকতে পারে।”

হামলার কারণ জানতে চাইলে তিনি বলেন, “তারা আমাদের আওয়ামী লীগ প্রতিপন্ন করতে চায়। এখন আমরা অফিসের ভেতরে আছি। আমার সঙ্গে কেন্দ্রীয় নেতারা আছেন। আমাদের বন্ধু ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও আটকা আছেন।”

সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফী রাত ১১টা ১০ মিনিটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলার খবর পেয়ে এখন আমি সেখানে যাচ্ছি। একটি মব পার্টি অফিসে আসে, তারা হামলা চালায়। এখন পর্যন্ত এতটুকুই জানি।”

সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য সাদিকুর রহমান শামীম রাত সাড়ে ১০টার দিকে বলেন, তাদের ওপর হামলার পর ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে আছেন তারা।

“আমরা ১০/১২ জন আছি এখানে। দরজা আপাতত লাগানো আছে। পুলিশও আছে নিচতলায়। হামলাকারীরা ভেতরে ঢোকেনি। গেটের বাইরে ধাক্কাইছে।”

কারা এই হামলা চালিয়েছে জানতে চাইলে শামীমের দাবি, “হামলাকারীদের মধ্যে বিএনপির দু-চারজন ছিল বলে দেখেছি।”

পল্টন থানার ওসি আরিফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এদিন বিকালে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হলে গলায় ফুলের মালা পরিয়ে সিপিবির কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা।

“ওই মিছিল থেকে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে অভিযোগ এনে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।”

তার দাবি, কোনো হামলা বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।

সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে সোমবার বিকালে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে মীনা বাজারের সামনে মানববন্ধনের ডাক দেন সংস্কৃতিকর্মীরা। সেখানে জড়ো হলে পুলিশের বাধায় কর্মসূচি পালন করতে পারেননি তারা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মানববন্ধন চলাকালে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দীপক শীলকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। পরে রাত ৯টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

কবরের অপেক্ষায় মুক্তিযোদ্ধার লাশ ও আমাদের লজ্জা

জাপান চুক্তি ও বিগ-বি: আগামীর শিল্প সম্ভাবনা

একটি দেশের ওপর ভর করা রেমিটেন্স কতটা নিরাপদ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ