1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

’কমিউনিটি ইসলামিক’ চালু করল কমিউনিটি ব্যাংক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি শরিয়াহভিত্তিক আর্থিক সেবা দিতে ‘কমিউনিটি ইসলামিক’ চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। নতুন এ উদ্যোগের মাধ্যমে শরিয়াহর নীতিমালা অনুসরণ করে আরও বেশি গ্রাহকের ব্যাংকিং চাহিদা পূরণ করতে চায় ব্যাংকটি।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শাহজাহান ইমাম টাওয়ারে ব্যাংকের চকবাজার শাখায় ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির, বিপিএম।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে বক্তারা শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের নৈতিক দিক, গ্রাহকের আস্থা অর্জন এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামিক ব্যাংকিং সেবা চালুর মাধ্যমে আরও বিস্তৃত গ্রাহকগোষ্ঠীর কাছে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কমিউনিটি ইসলামিককে গ্রাহকদের আস্থার সেবা হিসেবে গড়ে তুলতে শরিয়াহ পরিপালন, স্বচ্ছতা ও দায়িত্বশীল গ্রাহকসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান ইসলামিক ব্যাংকিংয়ের গ্রহণযোগ্যতা বাড়াতে সুষ্ঠু ব্যাংকিং চর্চা ও শরিয়াহর নীতিমালা অনুসরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁর মতে, স্বচ্ছ ও দায়িত্বশীল আর্থিক লেনদেন গ্রাহক এবং বৃহত্তর সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারে।

কমিউনিটি ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ মাসুম আর্থিক লেনদেনে সততা, আমানতদারিতা ও ন্যায়সংগত আচরণের গুরুত্ব ব্যাখ্যা করেন। গ্রাহকসেবা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে শরিয়াহর বিধিবিধান যথাযথভাবে অনুসরণের ওপর জোর দেন তিনি।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ও ব্যাংকের পরিচালক খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম, গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে নৈতিক ব্যাংকিং ও দায়িত্বশীল সেবার ভূমিকা তুলে ধরেন। অন্যদিকে, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (ফাইন্যান্স) ও ব্যাংকের পরিচালক মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা), গ্রাহকদের আর্থিক চাহিদা ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যাংকিং সেবার পরিধি বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির সততা, আমানতদারিতা এবং শরিয়াহর নির্দেশনা অনুসরণের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দেন। এসব মূল্যবোধ ধারণ করে কমিউনিটি ইসলামিক কার্যক্রম পরিচালনা করবে এবং মানুষের কল্যাণে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) ও ব্যাংকের পরিচালক এ. কে. এম. আওলাদ হোসেন, বিপিএম; বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত ডিআইজি ও ব্যাংকের পরিচালক আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা); এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও অপরাধ তদন্ত বিভাগের প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসেন।

এ ছাড়া কমিউনিটি ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মো. ইলিয়াস হোসেন ইমন ও মুফতি লুকমান হাসান, ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী এবং হেড অব কমিউনিটি ইসলামিক আনোয়ারুল কবিরসহ বাংলাদেশ পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ