1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুরে ২ বছর পর কবর থেকে তোলা হল সেলিম খান ও ছেলে শান্তর মরদেহ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল ২০২৬ কার্যকরের নির্দেশ ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ সিরাজগঞ্জে ৯০০ গ্রাম হেরোইন রাখার দায়ে মাদককারবারির যাবজ্জীবন খুলনায় কলেজের গেটে যুবককে গুলি পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো ‘মব’ করে ভিসিকে পদত্যাগে বাধ্য করা: মামলা, বিএনপি নেতা গ্রেপ্তার ডক্টরেট উপাধি পেলেন মেসি মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি তুরস্ক সফরে গেলেন জামায়াত আমির

হামাস যুদ্ধবিরতি মানলেও গাজা দখল করব : নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৩৭ Time View

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে রাজি হলেও আমরা গাজা দখল করব।’ বৃহস্পতিবার স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে তিনি এ কথা বলেন। খবর মিডল ইস্ট মনিটরের।

নেতানিয়াহু বলেন, ‘আমরা গাজার যুদ্ধ শেষের কাছাকাছি।
হামাস শেষ মুহূর্তে যুদ্ধবিরতিতে সম্মত হলেও আমরা গাজার নিয়ন্ত্রণ চালিয়ে যাব।’

তিনি বলেন, ‘যুদ্ধ আজই শেষ হতে পারে যদি হামাস তাদের অস্ত্র নামিয়ে রাখে এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেয়। অবরুদ্ধ গাজায় এই যুদ্ধের মূল লক্ষ্য হলো সব বন্দিকে মুক্ত করা, হামাসকে নিরস্ত্র করা এবং হামাসের শেষ ঘাঁটি ধ্বংস করা, যা স্থায়ী শান্তি নিশ্চিত করতে অপরিহার্য।’

নেতানিয়াহু দাবি করেন, আমার লক্ষ্য গাজা দখল করা নয়, বরং গাজা ও ইসরায়েলকে একটি ভিন্ন ভবিষ্যৎ দেওয়া এবং আমি বিশ্বাস করি আমরা তা অর্জনের কাছাকাছি।

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা সিটিতে সামরিক নিয়ন্ত্রণ নিয়ে হামাসকে নির্মূল করার তার লক্ষ্যকে সম্পূর্ণ সমর্থন করছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ