1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

খুলনায় কলেজের গেটে যুবককে গুলি

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

খুলনা নগরীর দৌলতপুরে সরকারি বিএল কলেজের ২ নম্বর গেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মহিদুল (২০) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আহত মহিদুল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগাঁ গ্রামের শওকত খাঁর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আহত মহিদুলকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় দৌলতপুর থানার বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকার ফাঁকা স্থানে বা এর কাছাকাছি অবস্থান করছিলেন মহিদুল। হঠাৎ অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং মুহূর্তের মধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

দৌলতপুর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন মহিদুলের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে জানার চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ