1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমলেও প্রতিযোগীদের চেয়ে এগিয়েছে বাংলাদেশ, আরও প্রবৃদ্ধির সুযোগ চাঁদপুরে ২ বছর পর কবর থেকে তোলা হল সেলিম খান ও ছেলে শান্তর মরদেহ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন বেতন স্কেল ২০২৬ কার্যকরের নির্দেশ ‘বগা সিটি করপোরেশনে এসেছিল- প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’ সিরাজগঞ্জে ৯০০ গ্রাম হেরোইন রাখার দায়ে মাদককারবারির যাবজ্জীবন খুলনায় কলেজের গেটে যুবককে গুলি পেলে-মারাদোনার সঙ্গে নিজের তুলনা করলেন রোনালদো ‘মব’ করে ভিসিকে পদত্যাগে বাধ্য করা: মামলা, বিএনপি নেতা গ্রেপ্তার ডক্টরেট উপাধি পেলেন মেসি

বান্দরবানে চাঁদের গাড়ি উল্টে নারী নিহত, আহত ৬

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৩১ Time View

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের গাড়ি উল্টে হ্লায়ইনু মারমা (৪৮) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ছয় যাত্রী। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় বান্দরবান-চিম্বুক সড়কের বেতছড়া রাস্তার মেরাইং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হ্লায়ইনু মারমা বেতছড়া এলাকার নাচালং পাড়ার বাসিন্দা চথোয়াইমংয়ের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাট বাজার শেষ করে বান্দরবান বাজার থেকে চাঁদের গাড়িতে করে বাড়ি ফিরছিল বেতছড়া এলাকার ১০ থেকে ১২ জনের একটি দল। গাড়িটি বেতছড়া রাস্তার মেরাইং পাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান হ্লায়িনু মারমা। এ সময় গাড়িতে থাকা আরো ছয় যাত্রী আহত হন।
পরে স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ