1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অর্থবছরের দুই মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ৬৯.৯ কোটি ডলার, ছাড় হয়েছে ২৯.৫ কোটি ডলার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচ কারণ আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া লক্ষ্মীপুরে ৫ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ২৪৪ কিশোর গ্যাং সদস্য আটক রোনালদোকে ছাড়াই হলান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ ৩১ বছর পূর্তি উদযাপন করল আল-আরাফাহ ইসলামী ব্যাংক কোহলি-গিলের জোড়া সেঞ্চুরিতে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির ২য় সভা ঘরোয়া ক্রিকেট আকর্ষণীয় করতে বিসিবির চমক ‘ডি থ্রি’ ট্রফি

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শিব সেনা নেতা বাল থ্যাকারে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১২
  • ১৪৬ Time View

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ভারতের অতি সুপরিচিত রাজনীতিক ও হিন্দুবাদী শিব সেনা নেতা বাল থ্যাকারে। তার স্বাস্থ্যের চরম অবনতি ঘটায় মহারাষ্ট্রে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে একথা বলা হয়।

বুধবার রাত থেকে বাল থ্যাকারের স্বাস্থ্যের অবনতি ঘটে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। থ্যাকারে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। গত কিছুদিন ধরে তিনি খাওয়া-দাওয়া করছেন না।

 স্বাস্থ্যের অবনতি ঘটায় তাকে যারা দেখতে গিয়েছেন তাদের মধ্যে আছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, তার ভাই আরবাজ খান, পিতা সেলিম খান, অভিনেতা নানা পটেকার, চিত্র নির্মাতা মহেশ মাঞ্জরেকার, শিল্পপতি রাহুল বাজাজ, বিজেপি সভাপতি নীতিন গড়কড়ি এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শারদ পাওয়ার।
 
মুম্বাইয়ে বান্দ্রার উপকণ্ঠে বাল থ্যাকারের বাসভবনের বাইরে হাজার হাজার শিব সেনা ও শুভাকাঙ্খী ভিড় করেছে। ভারতের কেন্দ্রীয় সরকার মহারাষ্ট্রে মোতায়েন করার জন্য আধা-সামরিক বাহিনীকে প্রস্তুত অবস্থায় রেখেছে।

আধাসামরিক বাহিনী নির্বাচনী দায়িত্ব পালনে গুজরাটের পথে রয়েছে। মুম্বাই এবং অন্যান্য শহরে পরিস্থিতির অবনতি ঘটলে তাদেরকে মহারাষ্ট্রে ছুটে যাবার নির্দেশ  দেয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহারাষ্ট্র ডিজিপির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ