1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ লড়ছে বিসিবি একাদশ দেশে এল সৌদি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা ইন্টারনেট ব্যবহারকারীর স্বাধীনতার সূচকে ৩৮ দেশের মধ্যে সবচেয়ে এগিয়েছে বাংলাদেশ: ফ্রিডম হাউস রাত ৩টায় আসামি ধরে ফেরার পথে গাড়িচাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ জমকালো আয়োজনে উদ্বোধন হলো ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ টি২০ ক্রিকেট লিগ ২০২৬’ আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশেও দেখা যাবে ‘ক্লেফেইস’ পিএইচপির নিরাপত্তা ত্রুটিতে কেন সাইবার আতঙ্কে বিশ্ব? তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, ১৬ জনের মৃত্যু

নির্বাচন কমিশনারদের পুনর্নিয়োগ না দেওয়ার আহ্বান এনডিপির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১২
  • ২৪৫ Time View

বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে তাদের পুনর্নিয়োগ না দেওয়ার আহবান জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।

সোমবার বেলা ১১টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ কর্মীসভায় এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা এ আহবান জানান।

‘রাষ্ট্রপতি যে সংলাপ করেছেন সেই সংলাপ বিলাপে পরিণত হয়েছে’ বলে মন্তব্য করে জাতীয় সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ পঞ্চদশ সংশোধনী বাতিল করার আহ্বান জানান তিনি।

‘পক্ষপাতদুষ্ট বর্তমান নির্বাচন কমিশনারদের পুনর্বহাল করার কারণে গণবিক্ষোভ সৃষ্টি হলে সেজন্য সরকারই দায়ী থাকবে’ বলেও সতর্ক করেন গোলাম মোর্ত্তজা।

তার সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন দলের মহাসচিব আলমগীর মজুমদার, ভাইস-চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী, সম্পাদকম-লীর সদস্য জয়নুল আবেদীন, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা মহানগর সদস্য সচিব মো. ফরিদ উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ